advertisement

পচা পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ! শিউরে ওঠা দৃশ্য, জনপ্রতিনিধির বিরুদ্ধে সরব এলাকাবাসী

Last Updated:

শেষবার নিখোঁজ বালককে দেখা গিয়েছিল পুকুর পাড়ে। ওই পুকুরেই ভেসে উঠল দেহ।

পুকুর থেকে উদ্ধার বালকের দেহ
পুকুর থেকে উদ্ধার বালকের দেহ
বারাসত, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসতে পুকুর থেকে নাবালকের দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী! হৃদয়পুর সংলগ্ন শিবতলা পুকুরে ভেসে ওঠে স্থানীয় একটি শিশুর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাসনগর মাঠ সংলগ্ন এলাকায় থাকত ওই নাবালক। শেষবার তাকে ওই পুকুর সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল। এরপর থেকেই আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি পুকুরের ধারেই ঘোরাফেরা করছিল। এমনকি পুকুর থেকে উদ্ধার হয় তার জুতোও।
advertisement
আরও পড়ুনঃ এক একটি বেডে ৩ জন রোগী! চিকিৎসার নামে চলছে… বিধায়কের ঘোষণার পরও এই হাসপাতালে অনিয়ম অব্যাহত
এরপর খোঁজাখুঁজির সময় ওই শিশুর দেহ ভেসে ওঠে শিবতলা পুকুরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বহুবার পৌরমাতা শুক্লা ঘোষকে পুকুর সংস্কারের দাবি জানান হলেও, তিনি কোনও ব্যবস্থা নেননি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার মানুষের দাবি, যদি পুকুরের পাড় বাঁধানো ও সংস্কার করা হত, তবে হয়তো এভাবে একটি শিশুর মৃত্যু এড়ান যেত। এলাকাবাসীর বক্তব্য, বারবার পৌরমাতাকে অনুরোধ করা হয়েছে পুকুর সংস্কারের জন্য। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলেই অকালে প্রাণ গেল একটি শিশুর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে নাবালকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পচা পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ! শিউরে ওঠা দৃশ্য, জনপ্রতিনিধির বিরুদ্ধে সরব এলাকাবাসী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement