advertisement

রাস্তায় সাক্ষাৎ 'যমরাজ'! প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি, এড়িয়ে চলুন শহরের এই রাস্তা

Last Updated:

নিত্যদিন ঝুঁকির যাতায়াতের কারণ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বেহাল অবস্থায় রয়েছে।

+
নিত্য

নিত্য ঝুঁকির যাতায়াত! বেহাল শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ বেলঘড়িয়া এক্সপ্রেসও

বেলঘড়িয়া, শুভজিৎ সরকার:  নিত্যদিন ঝুঁকির যাতায়াতের কারণ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বেহাল অবস্থায় রয়েছে। উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ডানলপ মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তায় চলাফেরা যেন প্রতিমুহূর্তে মৃত্যুকে ডেকে আনা।
অসংখ্য ছোট-বড় গর্ত, খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। দিনের তুলনায় রাতের বেলাটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আলো-অন্ধকারের ফাঁকে ফাঁকে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে বহুগুণে। এই রাস্তা দিয়ে ১৬ চাকা পণ্যবাহী গাড়ি থেকে আরম্ভ করে দূরদূরান্তের বাস যাতায়েত করে এবং বৃষ্টির সময় পরিস্থিতি হয়ে পড়ে আরও শোচনীয় জল জমে গিয়ে গর্তগুলো চোখে পড়ে না, ফলে প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার এই রাস্তাটির পাশ দিয়ে যাতায়াতকারী বহু যাত্রী ও চালক অভিযোগ করছেন, বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবছর অতি বৃষ্টির ফলে দীর্ঘদিন এই অবস্থা থাকলেও রাস্তাতে কোনরকম কাজ করতে পারছে না প্রশাসন এক্সপ্রেসওয়ের এই করুণ হাল দ্রুত না বদলালে, যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এই এক্সপ্রেসওয়ের মত রাস্তা খারাপ হওয়ায় দ্রুততার সাথে হসপিটাল কিংবা এয়ারপোর্ট পৌঁছতে বাধা প্রাপ্ত হতে হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের দাবি, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের অবস্থা সরকারের নজরে এনে অতি দ্রুত মেরামতির কাজ শুরু করা হোক পুজোর আগে এই কাজ শেষ করার দাবি জানান কারণ, এই সড়ক শুধুমাত্র উত্তর কলকাতার নয়, গোটা শহরের লাইফলাইন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় সাক্ষাৎ 'যমরাজ'! প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি, এড়িয়ে চলুন শহরের এই রাস্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement