advertisement

সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?

Last Updated:

লাইট পোস্টে লাগানো বিজ্ঞাপনের হোর্ডিং, বোর্ডের লাইনে বৃষ্টির জল লেগে গোটা লাইট পোস্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। একবার হাত লাগলেই ঘটবে কেলেঙ্কারি কাণ্ড।

পানিহাটি পৌরসভার অনুমতি ছাড়া বিটি রোডের ধারে লাইট পোস্টে অবৈধভাবে লাগানো বিজ্ঞাপনের বোর্ড
পানিহাটি পৌরসভার অনুমতি ছাড়া বিটি রোডের ধারে লাইট পোস্টে অবৈধভাবে লাগানো বিজ্ঞাপনের বোর্ড
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ পানিহাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের দু’ধারে রয়েছে একাধিক লাইট পোস্ট। সামনেই আসছে দুর্গাপুজো। আর তার আগে দুর্গাপুজো আসতেই বিভিন্ন বেসরকারি কোম্পানির বিজ্ঞাপনের হোর্ডিং, বোর্ড লাগানো হচ্ছে ওই সমস্ত লাইটপোস্টে। পানিহাটি পৌরসভার কোনো অনুমতি ছাড়াই লাগানো হচ্ছে এই সমস্ত বিজ্ঞাপনের হোর্ডিং। হোর্ডিংয়ের আলো জ্বালানোর জন্যে বিদ্যুতের লাইন নেওয়া হচ্ছে পৌরসভার থেকেই। কিন্তু কারা পৌরসভার এই কুকীর্তির সঙ্গে জড়িত রয়েছে। সেটা জানা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, লুকিয়ে হাকিমপুর চেকপোস্ট পার… BSF যা খেল দেখাল
এদিকে লাইট পোস্টে লাগানো বিজ্ঞাপনের হোর্ডিং, বোর্ডের লাইনে বৃষ্টির জল লেগে গোটা লাইট পোস্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। একবার হাত লাগলেই ঘটবে কেলেঙ্কারি কাণ্ড। পোস্টে টেস্টার লাগিয়ে দেখা যাচ্ছে, গোটা লাইট পোস্ট হয়ে রয়েছে কারেন্ট। যে সমস্ত মানুষজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন লাইট পোস্টে তাঁদের হাত লেগে যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে পারে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীরা।
advertisement
আরও পড়ুনঃ  ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-তেই শুরু হচ্ছে MBA! সেমেস্টার প্রতি কত কোর্স ফি? জানুন
এই অবৈধ বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পানিহাটি পৌরসভার বিদ্যুৎ দপ্তরের পুর পারিষদ সদস্য তাপস দে। তিনি বলেন, কেউ এই ধরনের বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ড লাগানোর জন্য পৌরসভার অনুমতি নেয় না। অথচ এই সমস্ত হোর্ডিং বোর্ড লাগানোর জন্য পৌরসভা থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। পৌরসভার কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ধরনের অবৈধ বিজ্ঞাপনের বোর্ডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পানিহাটি পৌরসভা। এমনটাই ফোনে জানিয়েছেন চেয়ারম্যান সোমনাথ দে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement