advertisement

মেয়ের উপর অত্যাচারের কথা শুনে জামাইকে ডেকেছিলেন শ্বশুর, পরিণামে বেধড়ক মারে মৃত্যু!

Last Updated:

সরুপনগর তরণীপুরে নির্মল মিস্ত্রিকে মারধর করে হত্যা করে জামাই দিপু হালদার, হাড়োয়া থেকে গ্রেফতার হল অভিযুক্ত, বসিরহাট আদালতে পেশ করা হল তাকে।

সরুপনগরে শ্বশুর খুনের অভিযোগে গ্রেফতার জামাই দিপু হালদার
সরুপনগরে শ্বশুর খুনের অভিযোগে গ্রেফতার জামাই দিপু হালদার
অনুপম সাহা, সরুপনগরঃ সরুপনগর থানা এলাকার তরণীপুরে শ্বশুর-জামাই সংঘর্ষের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত জামাই দিপু হালদার। মৃতের নাম নির্মল মিস্ত্রি। ঘটনাটি ঘটেছিল ২০ নভেম্বর। অভিযোগ, মেয়ের ওপর অত্যাচারের কথা জানতে পেরে নির্মল মিস্ত্রি জামাই দিপু হালদারকে বাড়িতে ডেকে কথা বলতে যান। সেই সময় উত্তেজিত দিপু শ্বশুরের ওপর চড়াও হয়ে মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে বেধড়ক মারধর করে। মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নির্মল।
পরিবার ও গ্রামবাসীরা তাঁকে গুরুতর অবস্থায় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বনগাঁ হাসপাতালে রেফার করা হয়। বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। এদিকে, পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দিপু হালদার।
গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ হাড়োয়া থেকে দিপুকে গ্রেফতার করে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দিপু হালদারের বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। পুরো ঘটনার তদন্ত অব্যাহত আছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়ের উপর অত্যাচারের কথা শুনে জামাইকে ডেকেছিলেন শ্বশুর, পরিণামে বেধড়ক মারে মৃত্যু!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement