advertisement

New Job Alert: নতুন কারখানা হলদিয়ায়, ৯১ কোটি বিনিয়োগে, কর্মসংস্থান হবে একাধিক!

Last Updated:

হলদিয়ায় কর্মসংস্থানের দারুণ সুযোগ। পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্পতালুকে।

+
হলদিয়া

হলদিয়া শিল্পাঞ্চল

হলদিয়া: পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্পতালুকে। গড়ে তোলা হচ্ছে ‘ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট’ এবং ‘কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট’। ১৫ একর জায়গা জুড়ে ৯১ কোটি টাকা বিনিয়োগে নতুন দু’টি প্ল্যান্ট গড়া হচ্ছে হলদিয়া শিল্পতালুকের বাড়ধান্যঘাটা মৌজায়। রাজ্যে প্রথম এমন কারখানা গড়ে উঠছে। খুশির হাওয়া শিল্পমহলে। হলদিয়ায় তিন দশকের বেশি সময় ধরে কাঁচা পেট্রোলিয়াম কোক থেকে বছরে ৯৩ হাজার, ৭৪৪ টন ক্যালসিনেট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট রয়েছে এই শিল্প সংস্থার। এবার তারই পাশে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ চূড়ান্ত পর্বে।
ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট বছরে ৭২ হাজার টন অ্যানথ্রাসাইট উৎপাদন করতে পারবে। যা দেশ-বিদেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম কারখানায় গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হবে। অন্যদিকে, কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট বছরে ৬০ হাজার টন উন্নতমানের কোলতার উৎপন্ন করবে। দু’টি কারখানাই ‘জিরো ডিসচার্জ প্ল্যান্ট’ হিসাবে কাজ করবে বলে জানা গিয়েছে। সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার কৌস্তব মুখোপাধ্যায় জানিয়েছেন, \”দীর্ঘদিন ধরে ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট এবং কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা চলছিল। হলদিয়াতে আমদানি রপ্তানির ক্ষেত্রে বন্দর রয়েছে। রয়েছে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রয়োজনীয় জল এবং বিদ্যুৎ পাওয়ার সমস্যা নেই এখানে। সমস্ত কিছু পর্যালোচনা করে আমরা হলদিয়াতেই ৯১ কোটি টাকার খরচে এমন দু’টি নতুন প্ল্যান্ট গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”
advertisement
advertisement
হলদিয়া রিফাইনারির কাছাকাছি বাড়ধান্যঘাটা মৌজায় শিল্প সংস্থার প্রয়োজনীয় জমি আগে থেকেই কেনা রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণের প্রশ্নই আসছে না। দেশের বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং অ্যালুমিনিয়াম প্ল্যান্টে অ্যানথ্রাসাইট সরবরাহের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, জাপান বিভিন্ন দেশে শিল্প সংস্থাটির হলদিয়া থেকে উৎপাদন রফতানিরপরিকল্পনা রয়েছে।জানা গিয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কারখানা দু’টিতে।
advertisement
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে কারখানার নির্মাণ কাজ। ২০২৬ সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে দু’টি কারখানা থেকে উৎপাদন শুরু করার টার্গেট রয়েছে। দীর্ঘ কয়েক বছর পর হলদিয়ায় নতুন বিনিয়োগে খুশির হাওয়া শিল্পাঞ্চলে। এদিন এই কারখানা সংক্রান্ত এলাকাবাসীদের নিয়ে জন শুনানি করল প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ। এই কারখানার ফলে একদিকে যেমন হলদিয়ার দূষণ কমবে অন্যদিকে তৈরি হবে কর্মসংস্থান।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Job Alert: নতুন কারখানা হলদিয়ায়, ৯১ কোটি বিনিয়োগে, কর্মসংস্থান হবে একাধিক!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৮ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement