Hooghly News: এত বড় লক্ষ্য নিয়ে মাঠে নামছে চুঁচুড়া বইমেলা! রাজ্যের বুকে তৈরি হবে রেকর্ড, ভাবতেও পারবেন না
- Reported by:Rahi Haldar
- Published by:Purnendu Mondal
Last Updated:
গত বছর বই বিক্রি, মাত্র এক লাখ টাকা কম হওয়ায় নির্ধারিত লক্ষ্য মাত্রায় পৌঁছতে পারা যায়নি।
হুগলি: গত বছর বই বিক্রি, মাত্র এক লাখ টাকা কম হওয়ায় নির্ধারিত লক্ষ্য মাত্রায় পৌঁছতে পারা যায়নি। এবছর সেই লক্ষ্যমাত্রা ৫০ লাখ অতিক্রম করবে। রেকর্ড গড়বে হুগলি চুঁচুড়া বইমেলা। সামগ্রিকভাবে কলকাতা বই মেলার পর রাজ্যের মধ্যে দ্বিতীয় অন্যতম বইমেলা হয়ে ওঠার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে হুগলি চুঁচুড়া বই মেলা। বৃহস্পতিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছেন মেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি।
এদিন তিনি জানান, বইয়ের স্টলের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। লিটিল ম্যাগাজিন এবং কলকাতা সহ রাজ্য দেশের বিভিন্ন নামিদামি প্রকাশনা সংস্থা নিয়ে এবছর মেলায় থাকছে ১২০ টি স্টল। স্বাভাবিক কারণেই এবছর বইয়ের বিক্রি বিগত সব বছরের তুলনায় বাড়বে কয়েক গুণ। চিরাচরিত প্রথা অনুযায়ী ৩ ডিসেম্বর পদযাত্রা ‘বইয়ের জন্য হাঁটুন’ অনুষ্ঠিত হয়েছে। শহরের বইপ্রেমী অসংখ্য মানুষের স্বতস্ফূর্ত যোগদানে সমৃদ্ধ হয়েছে সেই পদযাত্রা। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে চলেছে ১৬ তম হুগলি চুঁচুড়া বইমেলা। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
advertisement
advertisement
গোপাল বাবু জানিয়েছেন, “এবছর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ঠ সহিতিক উল্লাস মল্লিক, থাকবেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। এই বছর প্রকাশনা সংস্থা, লিটিল ম্যাগাজিন, স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় সহ নানা বাণিজ্যিক স্টল থাকছে মেলায়। এবছর মেলায় থাকছে সদ্য প্রয়াত সাহিত্যিক অরুণ কুমার চক্রবর্তী স্মরণে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবং মেলার আর্ট গ্যালারিটি হচ্ছে মৌ রায়চৌধুরী স্মরণে। একইসঙ্গে প্রতিদিনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে প্রয়াত সাহিত্যিক সমরেশ বসু শতবর্ষ সভাঘরে। মেলার উদ্বোধনী মঞ্চ থেকে ৬২ জন ছাত্র ছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া ৩ থেকে ১০ বছরের শিশুদের জন্য থাকছে জনপ্রিয় হৈচৈ অনুষ্ঠান। বাংলা বইয়ের বিক্রি বাড়াতে বইমেলা কতৃপক্ষের তরফে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলা চলাকালীন প্রত্যেকদিন, প্রথম ১০ জন বাংলা বই ক্রেতাকে মেলা কতৃপক্ষের তরফে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে।”
advertisement
পাশাপাশি চলবে মেলার সভাঘরে চলবে নানা বিষয় নিয়ে আলোচনা। বসবে স্বরচিত কবিতা এবং গল্প পাঠের আসর। মেলার চলাকালীন প্রতিদিন মেলার মূল মঞ্চে থাকবে আমন্ত্রিত নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গোপাল বাবু আশাবাদী এবছরের বইমেলা বানিজ্যিক এবং সাংস্কৃতিক সাফল্যের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবে।
advertisement
Rahi Haldar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2024 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এত বড় লক্ষ্য নিয়ে মাঠে নামছে চুঁচুড়া বইমেলা! রাজ্যের বুকে তৈরি হবে রেকর্ড, ভাবতেও পারবেন না










