advertisement

South 24 Parganas News: নাব্যতা কমছে রায়দিঘির জেটির, চলছে বিকল্প ব্যবস্থার খোঁজ

Last Updated:

দিনের পর দিন নাব্যতা কমছে রায়দিঘির জেটির। ফলে অসুবিধা হচ্ছে নিত্যযাত্রীদের। যার জেরে শুরু হয়েছে বিকল্প ব্যবস্থার খোঁজ। 

+
রায়দিঘির

রায়দিঘির জেটি

রায়দিঘি: দিনের পর দিন নাব্যতা কমছে রায়দিঘির জেটির। ফলে অসুবিধা হচ্ছে নিত্যযাত্রীদের। যার জেরে শুরু হয়েছে বিকল্প ব্যবস্থার খোঁজ।প্রশাসন সূত্রে খবর, এই সমস্যা দূর করতে রায়দিঘি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরান নদীতে দমকল খেয়াঘাটের কাছে নগেন্দ্রপুরে নির্মান করা হবে নতুন জেটি।যেখানে নাব্যতা থাকবে অনেক বেশি। ফলে জোয়ার বা ভাটায় সমস্যা হবেনা। এমনিতেই রায়দিঘির জেটির অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে। এই জেটি সারানোর জন্য পরিকল্পনাও রয়েছে।
তবে নগেন্দ্রপুরের এই জেটি নির্মাণ হলে মৎস্যজীবীদের অনেক সুবিধা হবে। এই জেটিটিকে ল্যান্ডিং সেন্টার হিসাবে ব্যবহার করা যাবে। ফলে অনেক ট্রলার সেখানে দাঁড়াতে পাড়বে। যেখান থেকে গভীর সমুদ্রে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। এর কাছেই তৈরি করা হবে বরফ কল। যার কাজ শেষের দিকে। ফলে মৎস্যজীবীরা খুবই উপকৃত হবেন। উপকৃত হবেন পর্যটকরাও। তারাও এই জেটি ব্যবহার করে সুন্দরবনের খুব কাছে পৌঁছে যেতে পারবেন। যেতে পারবে বনি ক্যাম্পে। ফলে এই জেটি ভবিষ্যতে যে রায়দিঘির জেটির বিকল্প হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নাব্যতা কমছে রায়দিঘির জেটির, চলছে বিকল্প ব্যবস্থার খোঁজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement