advertisement

নন্দীগ্রামে সমবায় ভোটে ১২-০তে জয়ী বিজেপি! বিজয়মিছিল ঘিরে ধুন্ধুমার! চেয়ার, জুতো ছোড়াছুড়ি, TMC সমর্থকদের উপর হামলার অভিযোগ

Last Updated:

Nandigram: সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে তুমুল উত্তেজনা। এদিন সমবায় ভোটের ফল প্রকাশ্যে আসতেই দেখা যায় জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। স্থানীয় বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে ১২-০ আসনে জয়ী হয়েছে বিজেপি। জয়ের আনন্দে বিজেপির কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে।

নন্দীগ্রামে জয়ী বিজেপি
নন্দীগ্রামে জয়ী বিজেপি
নন্দীগ্রাম: সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে তুমুল উত্তেজনা। এদিন সমবায় ভোটের ফল প্রকাশ্যে আসতেই দেখা যায় জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। স্থানীয় বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে ১২-০ আসনে জয়ী হয়েছে বিজেপি। জয়ের আনন্দে বিজেপির কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে।
এরপরেই ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ের আনন্দে বিজয় মিছিল করে যাওয়ার সময় তৃণমূলের ক্যাম্প অফিসের ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
advertisement
advertisement
ঘটনায় পাল্টা প্রতিরোধ চলে তৃণমূল কর্মী সমর্থকদেরও। চলে চেয়ার ও জুতো ছোড়াছুড়ি। কটাক্ষ পাল্টা কটাক্ষে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। তৃণমূল ও বিজেপির দুপক্ষের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে উঠলে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ বাহিনী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে সমবায় ভোটে ১২-০তে জয়ী বিজেপি! বিজয়মিছিল ঘিরে ধুন্ধুমার! চেয়ার, জুতো ছোড়াছুড়ি, TMC সমর্থকদের উপর হামলার অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement