advertisement

চাকরির জন্য দিয়েছিলেন ৭ লক্ষ, তারপর মাথা ঠুকছিলেন যুবক! পুরো ঘটনা জানলে শিউড়ে উঠবেন

Last Updated:

টাকা দিতে দিতে বিক্রমবাবু দেখেন, চাকরির জন্য তিনি ৭ লক্ষ ২ হাজার টাকা দিয়েছেন।

চাকরি দেওয়ার নামে প্রতারণা। (প্রতিকী ছবি, সৌজন্যে AI)
চাকরি দেওয়ার নামে প্রতারণা। (প্রতিকী ছবি, সৌজন্যে AI)
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার। বেশ কিছুদিন ধরেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ এবং চেষ্টা করছিলেন। হঠাৎই গত জানুয়ারি মাসে কোন একদিন বহুল প্রচলিত একটি সংবাদ পত্রিকায় একটি ব্যাংকে চাকরি বিজ্ঞাপন দেখতে পান। তারপর সেই বিজ্ঞাপন দেখে, সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন।। সেখান থেকেই শুরু হয় বিপদ।
চাকরির জন্য যোগাযোগের সঙ্গেসঙ্গেই তারা ৪০১ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে বলেন। তাকে জানানো হয় এই মূল্য দিতে হবে ফর্ম ফিল আপের জন্য। তারপর এই প্রক্রিয়ার পর ধাপে ধাপে বিভিন্ন নথিপত্র তারা চায় এবং নথিপত্রের সঙ্গে তারা টাকা দাবি করে। একটা সময়  টাকা দিতে দিতে বিক্রমবাবু দেখেন, চাকরির জন্য তিনি এবং তার পরিবার ৭ লক্ষ ২ হাজার টাকা দিয়েছেন।
advertisement
আরও পড়ুন : চাঁদার জুলুমবাজি, যুবককে মারধর! ২ সাগরেদ সহ গ্রেফতার যুব তৃণমূল নেতা রোহিত
কিন্তু বিপুল টাকা দেওয়ার পরেও কোনওরকম চাকরি না পাওয়ায়, টাকা ফেরত দেওয়ার দাবি করে বিক্রম মজুমদার ও তার পরিবার। তারপরেই তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। তারপর আর বিলম্ব করেন নি তাঁরা। সোজা বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সমস্ত রকম নথিপত্র জমা দেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে। সেখান থেকে পুলিশ একটি প্রতারণা চক্রের হদিশ পেয়েছ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, একে একে বিভিন্ন সময়ে এই ঘটনার সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। একইসঙ্গে ৭ লক্ষ ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে প্রতারকদের কাছে থেকে। সমস্ত টাকা উদ্ধারের পরে, সেই টাকা বিক্রম মজুমদার ও তার পরিবারের হাতে তুলে দিয়েছে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকরির জন্য দিয়েছিলেন ৭ লক্ষ, তারপর মাথা ঠুকছিলেন যুবক! পুরো ঘটনা জানলে শিউড়ে উঠবেন
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement