advertisement

TMC MLA Death News: আচমকা ব্রেইন স্ট্রোক! প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা... বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া

Last Updated:

কৃষ্ণনগর লোকসভারই অন্তর্গত আর এক বিধানসভা কেন্দ্র কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদও প্রয়াত হয়েছেন সম্প্রতি। এরপর একই লোকসভা কেন্দ্রের তেহট্টের বিধায়কেরও মৃত্যু। ফলে দুই কেন্দ্রে উপনির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে।

News18
News18
সমীর রুদ্র, তেহট্ট: প্রয়াত নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ সাপোর্ট দিয়ে গ্রিন করিডর করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্য রাজনীতিতেও নেমে এসেছে শোকের ছায়া।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
advertisement
তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নদিয়ার দু’টি বিধানসভা কেন্দ্র থেকে জিতে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস।  নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপসের নাম। চাকরির নামে কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে।
advertisement
এই কৃষ্ণনগর লোকসভারই অন্তর্গত আর এক বিধানসভা কেন্দ্র কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদও প্রয়াত হয়েছেন সম্প্রতি। এরপর একই লোকসভা কেন্দ্রের তেহট্টের বিধায়কেরও মৃত্যু। ফলে দুই কেন্দ্রে উপনির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC MLA Death News: আচমকা ব্রেইন স্ট্রোক! প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা... বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement