advertisement

Nadia News: নদিয়ার 'ভ্যালি অফ ফ্লাওয়ার' রানাঘাটের ধানতলা! বিদেশেও রফতানি এখানকার ফুল, তবে এখন বেড়েছে সমস্যা

Last Updated:

Nadia Floriculture: ধানতলার ফুল শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তেই নয়, দেশের সীমানা পেরিয়ে নেপাল, ভুটানসহ বিদেশেও সড়ক ও বিমানপথে রফতানি হয়

+
ভ্যালি

ভ্যালি অফ ফ্লাওয়ার

ধানতলা, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার রানাঘাটের ধানতলা বহুদিন ধরেই রাজ্যের অন্যতম ফুল চাষের জায়গা হিসেবে পরিচিত। এখানকার অধিকাংশ মানুষই ফুলচাষকে প্রধান জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। ধান, গম বা পাটের পরিবর্তে তারা যুগের পর যুগ ধরে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা-সহ নানা ধরনের ফুল চাষ করে আসছেন। ধানতলার ফুল শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তেই নয়, দেশের সীমানা পেরিয়ে নেপাল, ভুটান-সহ বিদেশেও সড়ক ও বিমানপথে রফতানি হয়। এই ফুলচাষই স্থানীয় অর্থনীতিকে গতিশীল রেখেছে বহুদিন ধরে।
তবে এ বছর পরিস্থিতি ভিন্ন। শীত এলেও প্রত্যাশা অনু‌যায়ি ফুল উৎপাদন হচ্ছে না। মরশুমের শুরু থেকেই অস্বাভাবিক বৃষ্টিপাতে নিচু জমিগুলিতে ব্যাপক জলজমে গেছে। এর ফলে অনেক ক্ষেতেই চারা নষ্ট হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে পরিপূর্ণ গাছেও। বিশেষ করে রজনীগন্ধা, গোলাপ ও গাঁদার মতো সংবেদনশীল জাতের ফুলের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন চাষিরা।
advertisement
advertisement
যেখানে উঁচু জমিতে কিছুটা হলেও স্বাভাবিক চাষ হচ্ছে, সেখানে নিচু জমির চাষিরা কার্যত চরম সংকটে। অনেকেই ধার দেনা করে চাষ করেছিলেন, কিন্তু জলবন্দি পরিস্থিতির কারণে সেই চাষ রক্ষা করা যায়নি। ফুলের বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত জোগান দিতে না পারায় দাম বাড়ছে, যা ক্ষতিগ্রস্ত চাষিদের সাময়িক স্বস্তি দিলেও সামগ্রিক উৎপাদন ঘাটতি তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফুলচাষ নির্ভর ধানতলার অর্থনীতি তাই বড় সংকটে পড়েছে। চাষিদের দাবি, দ্রুত জলনিকাশীর ব্যবস্থা ও সরকারিভাবে সহায়তা না পেলে আগামী মরশুমে অনেকেই চাষ করতে পারবেন না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়ার 'ভ্যালি অফ ফ্লাওয়ার' রানাঘাটের ধানতলা! বিদেশেও রফতানি এখানকার ফুল, তবে এখন বেড়েছে সমস্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement