advertisement

Nadia: পুকুরে ত্রিপলে মোড়া কী যেন ভাসছে! কাছে যেতেই বুক কেঁপে উঠল সকলের, একরত্তির এমন নৃশংস পরিণতি করল কে?

Last Updated:

Missing Child Body Recovered: শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তেহট্টের নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। পরের দিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

তেহট্টে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল পুকুর থেকে
তেহট্টে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল পুকুর থেকে
তেহট্ট, নদিয়া, সমীর রুদ্র: দুপুর থেকে নিখোঁজ থাকার পর পুকুর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার হল। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা নদিয়া জেলার তেহট্টের নিশ্চিন্তপুরে।
শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তেহট্টের নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পেয়ে পরিবারের মাথায় দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়ে। শেষমেশ তেহট্ট থানার দারস্থ হন পরিবারের লোকজন। সন্তানের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘তুই বাংলাদেশি, ভাগ…’! চ্যালা কাঠ দিয়ে বেধড়ক মার, পেটের দায়ে ওড়িশায় কাজে গিয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক
নিখোঁজ শিশুর খোঁজ পেতে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হয়। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। দেহটি ত্রিপলে মোড়া ছিল। এরপরই উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল ওই শিশুকে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাস্টমার কেয়ার সেন্টারের আড়ালে দুষ্কৃতী কর্ম! দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হানা দিতেই ধরা পড়ল খোদ মালিক
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে পুলিশ। ক্ষিপ্ত গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে। সকাল থেকে এলাকায় তুমুল উত্তেজনা রয়েছে। সংবাদ মাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: পুকুরে ত্রিপলে মোড়া কী যেন ভাসছে! কাছে যেতেই বুক কেঁপে উঠল সকলের, একরত্তির এমন নৃশংস পরিণতি করল কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement