advertisement

Nadia News: পরিত্যক্ত ঘরে রেশনের চালের বস্তা বোঝাই! সরকারি পণ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, কল্যাণীতে হুলুস্থুল

Last Updated:

Nadia News: কল্যাণীতে নির্জন এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হল রেশনের চালের একাধিক বস্তা। অদূরেই দাঁড় করানো ছিল চাল বোঝাই ট্রাক। রেশন চাল পাচারের পিছনে কোনও বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিত্যক্ত ঘর থেকে রেশন চালের একাধিক বস্তা উদ্ধার
পরিত্যক্ত ঘর থেকে রেশন চালের একাধিক বস্তা উদ্ধার
কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: পরিত্যক্ত ঘর থেকে রেশনের চালের একাধিক বস্তা উদ্ধার ঘিরে তোলপাড় কল্যাণী। পরিত্যক্ত ঘর থেকে রেশনের চালের একাধিক বস্তা মিলেছে। ঘটনাটি নদিয়ার কল্যানীর সগুনা ফরেস্ট এলাকার।
সূত্রের খবর, সগুনা ফরেস্ট এলাকার কাছের একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা রেশন বোঝাই ট্রাক আটক করে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি রাস্তার ধারে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েক বস্তা সরকারি চাল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
আরও পড়ুনঃ সচেতনতার অভাব! জলাতঙ্কে ছটফট করে মারা গেলেন পুরুলিয়ার বাসিন্দা, সঠিক সময়ে চিকিৎসা করলে এমন দিন দেখতে হত না
জানা যায়, কল্যাণী এফসিআই গুদাম থেকে বেরোনো ওই ট্রাকটি পেট্রোল পাম্পের সংলগ্ন নির্জন জায়গায় দাঁড় করানো ছিল। সেখানেই ট্রাক থেকে একের পর এক রেশনের চালের বস্তা নামানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান, ওই বস্তাগুলি আলাদা করে সরিয়ে নিয়ে পাচার করার পরিকল্পনা ছিল। এই দৃশ্য স্থানীয়দের চোখে পড়তেই খবর যায় পুলিশে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শান্তিপুর হাসপাতালে চালু হচ্ছে ক্যান্টিন, রোগী পরিজনদের সুবিধার্থে পৌরসভার দারুণ উদ্যোগ, ন্যূনতম দামে মিলবে সুস্বাদু খাবার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। উদ্ধার করে ট্রাক থেকে নামানো বেশ কয়েক বস্তা রেশন চাল। ট্রাকটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ও তার সহযোগী দু’জনেই পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর রেশন চাল পাচারের পিছনে কোনও বড় চক্র সক্রিয় কিনা, এবং ট্রাকটির নির্দিষ্ট গন্তব্য কোথায় ছিল তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। এফসিআই গুদাম থেকে চাল লোডিংয়ের নথি, গাড়ির রুট ম্যাপ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কল্যাণী জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পরিত্যক্ত ঘরে রেশনের চালের বস্তা বোঝাই! সরকারি পণ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, কল্যাণীতে হুলুস্থুল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement