advertisement

রেল কোয়ার্টার থেকে উদ্ধার রহস্যময় যুবকের ঝুলন্ত দেহ

Last Updated:

রেল কোয়ার্টার থেকে উদ্ধার রহস্যময় যুবকের ঝুলন্ত দেহ

#মালদহ: রেল কোয়ার্টার থেকে উদ্ধার 'অজানা' যুবকের ঝুলন্ত দেহ! তাঁকে ওই কোয়ার্টার ও সংলগ্ন এলাকার কেউ চেনেনা! কখনও দেখেওনি! রহস্যময় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তার নাম এবং ঠিকানা অবশ্য এখনও জানা যায়নি। জানা গিয়েছে, দিব্যেন্দু নস্কর নামে এক রেল কর্মীর নামে ওই কোয়ার্টার নথিভুক্ত হয়। শুক্রবার সকালে কোয়ার্টারের কাজ দেখতে যান দিব্যেন্দুবাবু। ঘরের দরজা খুলে দেখতে পান, ঘরের বাইরে জানলার গ্রিলে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবক।
advertisement
খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে রেল কলোনি এলাকায়। কেউই চিনে উঠতে পারেন না যুবকটিকে! তা হলে তিনি কীভাবে সেখানে এলেন? এটি আত্মহত্যা না খুন? মানুষের মনে দানা বাঁধছে রহস্য! ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রেল কোয়ার্টার থেকে উদ্ধার রহস্যময় যুবকের ঝুলন্ত দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement