advertisement

বাবার চিকিৎসা করাতে বাপের বাড়ি এসেছিলেন যুবতী, দরজার পাশে বসতেই অঘটন! ভাবতেই পারছেন না কেউ

Last Updated:

কালীপুজোর রাতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কালীপুজোর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক মহিলা। পুলিশ জানিয়েছে মৃতের নাম মৌসুমী বিবি বয়স (২৫)।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ার পরে কান্নার রোল পরিবারে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ার পরে কান্নার রোল পরিবারে
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কালীপুজোর রাতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কালীপুজোর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক মহিলা। পুলিশ জানিয়েছে মৃতের নাম মৌসুমী বিবি বয়স (২৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকল ব্লকের শাহবাজপুর গ্রাম থেকে বাবার বাড়ি নাজিরপুরে আসেন মৌসুমী বিবি বাবাকে ডাক্তার দেখানোর জন্য। বাবাকে বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে তিনি নিয়ে আসেন। বিকেলে মেয়ের জ্বরের ওষুধ নিয়ে বাড়ির মূল গেটের পাশে বসেছিলেন তিনি। সেই সময় আচমকা গেটের লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়।
advertisement
advertisement
আর তার পরেই গ্রিলের ওপর বসে থাকায় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন মৌসুমী বিবি এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মুর্শিদাবাদের ডোমকল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবার চোখে জল, “আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানোর জন্য এসেছিল, আর আজ সে চিরতরে চলে গেল,” ভেঙে পড়া কণ্ঠে বলেন তিনি। মৃতার একমাত্র কন্যাসন্তান রয়েছে। মৌসুমীর বিয়ে হয়েছিল শাহবাজপুর গ্রামে, সেখান থেকেই বাবার বাড়িতে এসে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে হবে পরিবারের সদস্যদের হাতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। কালিপুজোর রাতে এই মর্মান্তিক পরিণতি ঘটবে তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবার চিকিৎসা করাতে বাপের বাড়ি এসেছিলেন যুবতী, দরজার পাশে বসতেই অঘটন! ভাবতেই পারছেন না কেউ
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement