advertisement

Murshidabad News: গুন্ডামি করলে কাউকে রেয়াত নয়, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে গ্রেফতার ১১৮ জন! কড়া বার্তা ডিজি-র

Last Updated:

ওয়াকফ বিলের বিরোধিতায় গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এলাকায় বিক্ষোভের নামে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে৷ এ দিন সকালে নতুন করে অশান্তি ছড়ায় ধুলিয়ানে৷

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের৷
মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের৷
নতুন ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা ছড়ালে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশ৷ গুন্ডামি করলে কাউকে রেয়াত করা হবে না৷ দু তিন দিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে, তার পরিপ্রেক্ষিতেই এ দিন রাজ্য পুলিশের পক্ষ থেকে কঠোর বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি৷ একই সঙ্গে রাজ্য পুলিশের শীর্ষ কর্তা গুজব না ছড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন৷
ওয়াকফ বিলের বিরোধিতায় গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এলাকায় বিক্ষোভের নামে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে৷ এ দিন সকালে নতুন করে অশান্তি ছড়ায় ধুলিয়ানে৷  ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি থেকে শুরু করে বাস, গাড়িও৷ অবরুদ্ধ করে রাখা হয়েছে রেল পথ, জাতীয় সড়ক৷ গতকালই মুর্শিদাবাদ জেলা জুড়ে কার্যত থমকে যায় রেল চলাচল৷ পুলিশের গুলিতে আহত হয়েছেন নাবালক সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷ উপদ্রুত এলাকাগুলিতে ১৬৩ ধারা লাগু করা হয়েছে৷
advertisement
ডিজি রাজীব কুমার বলেন, ‘কারা হিংসা ছড়াচ্ছেন আমরা প্রত্যেককে চিহ্নিত করছি৷ ছবি, ভিডিও সব আছে৷ আমি যখন বলছি কাউকে ছাড়া হবে না, তার মানে এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য৷ ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে৷ মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না৷ সরকার আপনাদের জীবন, সম্পত্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ৷ ফলে গুজব ছড়াবেন না৷ বিক্ষোভকারীদের মধ্যে দুষ্কৃতীরা মিশে গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে৷ কোনও প্ররোচনায় পা দেবেন না৷ যদি কাউকে জীবন দিতে হয়, তাহলে আগে আমরা দেব৷ এটা আমাদের কর্তব্য৷’
advertisement
advertisement
ডিজি আরও বলেন, ‘যা করণীয় আমরা করেছি এবং করব৷ প্রয়োজনে গুলি চালানো হয়েছে, তাতে কয়েকজন আহত হয়েছেন কিন্তু কারও মৃত্যু হয়নি৷ হিংসা চলতে দেওয়া যাবে না৷ পুলিশের মানুষের সঙ্গে আছে, কিন্তু দুষ্কৃতীদের সঙ্গে নেই৷ মানুষই আমাদের শক্তি৷ গুজব ছড়িয়ে মানুষকে ভুল বোঝালে আমরা মানব না৷ মানুষকে আমরা বোঝাই, কিন্তু কেউ আইন হাতে নিলে আমরা কঠোর ব্যবস্থা নেব৷ আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নই৷ কিন্তু এখন মানুষের জীবন, সম্পত্তি প্রশ্নের মুখে৷ সরকার আশ্বাস দিয়েছে যে সম্পত্তির ক্ষতি হলে পাশে থাকবে৷’
advertisement
এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমও দাবি করেছেন, গতকাল বিকেলে নতুন করে অশান্তি ছড়ায়৷ সেই অশান্তি থামাতে পুলিশ চার দফা গুলি চালিয়েছে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা৷ এ দিন সকালে ফের গুজবকে কেন্দ্র করে নতুন করে ধুলিয়ানে অশান্তি ছড়ায় বলে দাবি করেছেন জাভেদ শামিম৷ তবে এ দিন সকালে ধুলিয়ানে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা সম্ভবত বিএসএফ চালিয়েছে বলে জানিয়েছেন তিনি৷ অশান্তি এবং ভাঙচুরের অভিযোগে এখনও পর্যন্ত ১১৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ আরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা৷ রাজ্য পুলিশের আইজি, এসপি সহ শীর্ষ স্তরের পুলিশকর্তারা পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদে রয়েছেন বলেও জানানো হয়েছে৷
advertisement
সহ প্রতিবেদন- প্রণবকুমার বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গুন্ডামি করলে কাউকে রেয়াত নয়, মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে গ্রেফতার ১১৮ জন! কড়া বার্তা ডিজি-র
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement