advertisement

দেখে মনে হচ্ছিল জমিতে ঘুমিয়ে আছে... কাছে যেতেই পিলে চমকে গেল! রহস্য খুঁজছে পুলিশ

Last Updated:

সাত সকালে নদীর ধারে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুরে। এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায় ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকায়। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এই ঘটনা।

নদীর ধারে থেকে দেহ উদ্ধার
নদীর ধারে থেকে দেহ উদ্ধার
#মুর্শিদাবাদ: সাত সকালে নদীর ধারে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুরে। এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায় ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকায়। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর এলাকার ময়ূরাক্ষী নদীর ধারে মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। পাশাপাশি কী ভাবে এই মৃতদেহ এখানে এল তাই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভরতপুর থানা পুলিশ।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দারা জানান, ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে ময়ূরাক্ষী নদীর ধারে গ্রামবাসীরা দেখেন, নদীর পাশে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। হাত দিয়ে চোখ ঢাকা। কাছে যেতেই আঁতকে ওঠেন গ্রামবাসীরা। বুঝতে পারেন জীবত নন ওই ব্যক্তি, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে ওই ব্যক্তির এখনও নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয়রাই মৃতদেহ দেখতে পেলে খবর দেন ভরতপুর থানার পুলিশকে। কী ভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা খতিয়ে দেখছে পুলিশ। ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল এবং মৃতদেহ নদীর ধারে এল তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে মঙ্গলবার নদীর ধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা হরিশচন্দ্রপুর এলাকায়।যদিও সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেখে মনে হচ্ছিল জমিতে ঘুমিয়ে আছে... কাছে যেতেই পিলে চমকে গেল! রহস্য খুঁজছে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement