advertisement

দ্বারকার দাপদাপি, জেলার শস্য গোলায় আঘাত! এক দশক পরে আবার ফিরল সেই ভয়াবহ ছবি

Last Updated:

মধ্য রাতে হঠাৎ বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় গ্রাম। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গ্রামে।

+
বেনিপুর

বেনিপুর গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম। 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : ফের বন্যা পরিস্থিতি তৈরি হল মুর্শিদাবাদে। দ্বারকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের বেনিপুর, শালিপুর, পাইরাকোল, ইন্দ্রহাটা গ্রাম। বেনিপুর গ্রামে মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় গ্রাম। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গ্রামে। তড়িঘড়ি ছুটে আসেন সেচ দফতরের আধিকারিকরা। ভোর থেকেই বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে। আর জল ছাড়ার ফলেই বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে। এর আগে খড়গ্রাম ও বড়ঞাতে বেশ কিছু এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এবার কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েত জলমগ্ন পরিস্থিতি তৈরি হল।
advertisement
advertisement
কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েত শস্য ভান্ডার হিসেবেই পরিচিত। ধানের গোলা হিজল গ্রাম পঞ্চায়েত। শেষ ২০১৫ সালে বন্যা পরিস্থিতি তৈরি হয় হিজলে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ দশ বছর। তৈরি হয়েছে কেন্দ্র সরকার ও রাজ্যে সরকারের উদ্যোগে কান্দি মাষ্টার প্ল্যান। ফলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ন্ত্রণে কান্দি ব্লকে। দ্বারকা নদী হিজল গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে দক্ষিণবঙ্গে অত্যধিক বৃষ্টি হয়। আর তারপরেই চাষের জমি জলমগ্ন হয়েছে। এবার বাঁধ ভেঙে প্লাবিত হল হিজল গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম। সেচ দফতরের আধিকারিক পেরিশ নন্দী জানিয়েছেন, বেনিপুর গ্রামে বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে। বালির বস্তা ফেলে বাঁধ নির্মাণের কাজ চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দ্বারকার দাপদাপি, জেলার শস্য গোলায় আঘাত! এক দশক পরে আবার ফিরল সেই ভয়াবহ ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement