advertisement

Murshidabad: আইনজীবীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! পুলিশের জালে ভুয়ো ল ক্লার্ক

Last Updated:

Murshidabad: জানা গিয়েছে, কান্দি মহকুমা আদালতে সাবিনা বেগম নামে একজন বৈধ আইনজীবী রয়েছেন। তাঁর নাম ব্যবহার করেই ভুয়ো ল ক্লার্ক এলাকা থেকে টাকা তুলতেন বলে অভিযোগ।

ভুয়ো ল' ক্লার্ক গ্রেফতার
ভুয়ো ল' ক্লার্ক গ্রেফতার
কান্দি, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ মুর্শিদাবাদে ভুয়ো ল ক্লার্ক গ্রেফতার। কান্দিতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাবিনা বেগম। তাঁকে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।
জানা গিয়েছে, কান্দি মহকুমা আদালতে সাবিনা বেগম নামে একজন বৈধ আইনজীবী রয়েছেন। তাঁর নাম ব্যবহার করেই অভিযুক্ত ভুয়ো ল ক্লার্ক এলাকা থেকে টাকা তুলতেন। এই নিয়ে কান্দি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুনঃ সোনারুন্দি রাজবাড়িতে মর্মান্তিক ঘটনা! হঠাৎ ঝাঁকে ঝাঁকে মাছের মৃত্যু, রহস্য উদঘাটন করতে শুরু তদন্ত
লিখিত অভিযোগ দায়ের হতেই শুরু হয় তদন্ত। এবার সেই ঘটনার তদন্তে নেমে ওই ভুয়ো ল ক্লার্ক সাবিনাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। জানা যাচ্ছে, সমস্ত দিক বিবেচনা করে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে নানাভাবে প্রতারণার ঘটনা সামনে এসেছে। এবার যেমন অভিযোগ, কান্দিতে এক বৈধ আইনজীবীর নাম ব্যবহার করে এলাকা থেকে টাকা তুলতেন এক ভুয়ো ল ক্লার্ক। এই নিয়ে কান্দি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্তে নেমে ওই ভুয়ো ল ক্লার্ককে গ্রেফতার করল পুলিশ। এদিন তাঁকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: আইনজীবীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! পুলিশের জালে ভুয়ো ল ক্লার্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement