advertisement

Murshidabad News: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান! মুর্শিদাবাদের মাঠ থেকে ৩ জার ভর্তি বোমা উদ্ধার, এলাকায় শোরগোল

Last Updated:

Murshidabad News: জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। রাতের অন্ধকারের সেই অভিযানে মাটির তলা থেকে ৩ জার ভর্তি সকেট বোমা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই তিনটি জারে প্রায় ৭০টি সকেট বোমা রয়েছে।

ডোমকল থানা
ডোমকল থানা
ডোমকল, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার। এবার ঘটনাস্থল ডোমকল। ৩ জার ভর্তি সকেট বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার কুপিলা বিশ্বাসপাড়া মাঠে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে পুলিশ।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডোমকল থানার কুপিলা বিশ্বাসপাড়া মাঠে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। রাতের অন্ধকারের সেই অভিযানে মাটির তলা থেকে ৩ জার ভর্তি সকেট বোমা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই তিনটি জারে প্রায় ৭০টি সকেট বোমা রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা! নাদনঘাটের পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা, অ্যাডমিট কার্ড খতিয়ে দেখলেন আইসি নিজে
এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়েছে। কে বা কারা কী কারণে এত পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে বোমা উদ্ধারের খবর সামনে এসেছে। এবার ডোমকল থেকে ৩ জার ভর্তি সকেট বোমা উদ্ধার হল। কে বা কারা কী কারণে এত বোমা মজুত করেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান! মুর্শিদাবাদের মাঠ থেকে ৩ জার ভর্তি বোমা উদ্ধার, এলাকায় শোরগোল
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement