advertisement

Mousuni Island: মৌসুনি দ্বীপের ভয়ঙ্কর অবস্থা! আর কি যাওয়া যাবে না? থাকবেন কীভাবে! ঘটল ভয়াবহ ঘটনা

Last Updated:

Mousuni Island: পূর্ণিমার কোটালে ক্ষতিগ্রস্ত নামখানার মৌসুনি দ্বীপের পর্যটন কেন্দ্র।

ফাইল ছবি
ফাইল ছবি
নামখানা: পূর্ণিমার কোটালে বড়সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুনি দ্বীপের পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটি কটেজই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও নতুন করে সাজিয়ে তুলতে দীর্ঘদিন সময় লাগবে বলে কটেজ মালিকদের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে মৌসুনি দ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে এই নতুন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল। ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমান বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। এখন এই পর্যটন কেন্দ্রে ৬২টি কটেজ রয়েছে। পূর্ণিমার কোটালে বেশির ভাগই কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরে বসার জায়গা সহ সমুদ্রে নামার ঘাট গুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছে।
advertisement
advertisement
এক কটেজ মালিক অভিষেক রায় বলেন, “পূর্ণিমার কোটালে কটেজ গুলির প্রচুর ক্ষতি হয়েছে। আগামী দিনে আরও প্রায় চারটি বড় কোটাল রয়েছে। নদীর বাঁধ এখনই যদি না মেরামত করা হয়, তাহলে আগামী দিনে শুধু পর্যটন কেন্দ্র নয়, পুরো দ্বীপটি ক্ষতির মুখে পড়বে। অতীতেও প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এবং বড় বড় কোটালের সময় এই পর্যটন কেন্দ্রটি ক্ষতির মুখে পড়েছিল। বারবার নতুন করে সাজিয়ে তুলতে হচ্ছে।”
advertisement
মৌসুনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইউম খান বলেন, “এই এলাকায় নদীর গতিপ্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। পূর্ণিমার কোটালে পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা অনুযায়ী প্রাথমিকভাবে যতটা কাজ করা সম্ভব, তা করা হচ্ছে। তবে এই বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island: মৌসুনি দ্বীপের ভয়ঙ্কর অবস্থা! আর কি যাওয়া যাবে না? থাকবেন কীভাবে! ঘটল ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement