advertisement

মন্তেশ্বরে প্রাক্তন বাম বিধায়কের ছেলের গাড়ির ধাক্কায় মৃত্যু ৪ পথচারীর !

Last Updated:

মন্তেশ্বরে বেপরোয়া গাড়ির ধাক্কা ৷ জয়রামপুরে ‘হিট অ্যান্ড রান’ ঘটনায় মৃত বেড়ে ৪ ৷

#মন্তেশ্বর:  মন্তেশ্বরে বেপরোয়া গাড়ির ধাক্কা ৷ জয়রামপুরে ‘হিট অ্যান্ড রান’ ঘটনায় মৃত বেড়ে ৪ ৷ গাড়িটি প্রাক্তন সিপিএম বিধায়ক মহম্মদ হেদায়তুল্লার ছেলের বলে জানতে পেরেছে পুলিশ ৷ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিধায়কের ছেলে হামিদুল্লা চৌধুরি ৷ পাশাপাশি গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি-রও বেশি ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের ৷
ঘটনার পর থেকে পলাতক হামিদুল্লা ৷ তাঁর খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ এদিন দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পথচারীর ৷ জখম ৪ জনকে আনা হয় হাসপাতালে ৷ বর্ধমান মেডিক্যাল হাসপাতালে তাঁদের নিয়ে আসা হলে সেখানে মৃত্যু হয় দু’জনের ৷ বাকি দু’জনের এখনও চিকিৎসা চলছে ৷ তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
advertisement
Monteswar accident (2)
advertisement
এই ‘হিট অ্যান্ড রান’-এর ঘটনায় মন্তেশ্বেরের বর্তমান বিধায়ক সৈকত পাঁজার অভিযোগ, ‘‘ মন্তেশ্বর বাজারে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি ৷ এরপর পালাতে গিয়ে গাড়ির গতিবেগ বাড়ে ৷ ১০০ কিমিরও বেশি বেগে ছুটছিল গাড়ি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে এরপর সেটা ধাক্কা দেয় চার পথচারীকে ৷ ’’
advertisement
vlcsnap-2017-05-20-11h23m23s48 copy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মন্তেশ্বরে প্রাক্তন বাম বিধায়কের ছেলের গাড়ির ধাক্কায় মৃত্যু ৪ পথচারীর !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement