advertisement

Road Accideny in Contai: পথ দুর্ঘটনায় রণক্ষেত্র কাঁথি, দু' জনের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন

Last Updated:

পুলিশের চেকিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ পুলিশের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগও করেছে জনতা (Two killed in Contai Road Accident)৷

কাঁথিতে দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷
কাঁথিতে দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷
#কাঁথি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) কাঁথির দুরমুট তেলিপুকুর এলাকা (Two killed in Contai Road Accident)৷ বাসের সঙ্গে টোটোর সংঘর্ষে দু' জনের মৃত্যুর জেরে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনায় গুরুতর আহত আরও চারজন৷ পুলিশকে ঘিরে বিক্ষোভও শুরু হয়েছে৷
জানা গিয়েছে, দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপরে দিঘা থেকে কলকাতাগামী দ্রুত গতির সরকারি বাসের সঙ্গে সংঘর্ষের জেরে টোটোর দুই যাত্রীর মৃত্যু হয়৷ পুলিশের চেকিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ পুলিশের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগও করেছে জনতা৷
advertisement
advertisement
ঘটনার পর পথ অবরোধ শুরু করে জনতা৷ পুলিশ অবরোধ তুলতে গেলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ পুলিশের গাড়ি রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যস্ত এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে৷ অভিযোগ, পুলিশকর্মীরা নিয়মিত লরি, গাড়ি আটকে তোলা আদায় করেন৷ তারই জেরে ঘটছে অধিকাংশ দুর্ঘটনা৷ বার বার এ নিয়ে অভিযোগ জানালেও জেলা পুলিশ বিষয়টি নিয়ে উদাসীন বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের পদস্থ কর্তারা৷ অভিযোগ খতিয়ে দেখে দুর্ঘটনা আটকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা৷ এর পরই অবরোধ ওঠে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accideny in Contai: পথ দুর্ঘটনায় রণক্ষেত্র কাঁথি, দু' জনের মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement