advertisement

Nadia News: জলযন্ত্রণার ইতি! বিধায়কের তৎপরতাতেই তৈরি হবে নতুন রাস্তা

Last Updated:

শান্তিপুরের অন্যতম প্রধান রাজপথ যা পূর্বে ৩৪ নম্বর জাতীয় সড়ক থাকলেও এখন রাজ্য সড়ক। রাস্তার হাল সার্বিকভাবে ভালো থাকলেও কলেজ মোড়, পঞ্চানন তলার মোড় এবং তার আগে একটি অংশের পরিস্থিতি অত্যন্ত খারাপ

+
রাস্তার

রাস্তার উপরে জলের মধ্যে দিয়েই বিপজ্জনক যাতায়াত

মৈনাক দেবনাথ, নদিয়া: আগে ছিল জাতীয় সড়ক বর্তমানে শান্তিপুরের প্রধান রাজপথ আপাতত বর্ষার জলে বেশ কয়েকটি জায়গা হয়ে উঠেছে বিপজ্জনক, এর মাঝেই বিধায়কের তৎপরতায় এবং পূর্ত দফতরের সহযোগিতায় মেরামতি হতে চলেছে। শান্তিপুরের অন্যতম প্রধান রাজপথ যা পূর্বে ৩৪ নম্বর জাতীয় সড়ক থাকলেও এখন রাজ্য সড়ক। রাস্তার হাল সার্বিকভাবে ভাল থাকলেও কলেজ মোড়, পঞ্চানন তলার মোড় এবং তার আগে একটি অংশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, বিশেষ করে চলতি বর্ষার সময় সেখানে জল জমে। ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে।
বিষয়টি পূর্ত দফতরের, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের হাতের নাগালে খুব একটা পান না কর্মকর্তাদের তাই কখনও পুরসভা কখনও বা বিধায়কের শরণাপন্ন হন। তবে এক্ষেত্রে সামাজিক মাধ্যম কিংবা লোকমুখে সমস্যার কথা শুনে এমনকি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী নিজেও তার যাতায়াতের পথে করুণ দশা দেখে খবর দিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিককে। বিধায়কের কথার মান্যতা দিয়ে গত কালকেই পূর্ত দফতর থেকে তাদের আধিকারিকদের পাঠান।
advertisement
advertisement
বিধায়ক স্বয়ং উপস্থিত হয়ে সমস্যাসঙ্কুল জায়গা দেখান। আধিকারিকরা সেক্ষেত্রে বলেন জল জমার কারণেই এই সমস্যা। তবে আশেপাশে নিকাশি ব্যবস্থা থাকলেও সেখানে জল পাঠানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই দরকার উন্নত প্রযুক্তির অর্থাৎ রাস্তার মাঝেই ম্যানহোল।
সূত্রের খবর অনুযায়ী, জানা গেছে সেখানকার জল নিকাশি কুয়ো অনেক গভীরে গিয়ে সরাসরি মাটির সঙ্গে মিশিয়ে দেবে । তবে এই ব্যবস্থা হতে সময় লাগবে বেশ খানিকটা। বর্ষা সম্পূর্ণভাবে কমার পরেই তবে আগে হাত দেওয়া সম্ভব হবে। তবে বিধায়ক জানান অবশ্যই পুজোর আগে তা সমস্ত করার চেষ্টা করা হবে। তবে কিভাবে এই রাস্তা মেরামতি কিংবা স্থায়ী ভাবে জল না জমার ব্যবস্থা করা যায় তা তিনি জানাননি বলেছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের দরকার চলাচলের উপযোগী রাস্তা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: জলযন্ত্রণার ইতি! বিধায়কের তৎপরতাতেই তৈরি হবে নতুন রাস্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement