advertisement

Migratory Birds: শীত পড়তেই হাজির তারা,সুন্দরবনে পরিযায়ী পাখির ভিড়

Last Updated:

মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, কাকপাখি, ডুবুরি, মাছরাঙা, বাটাং, পানিকৌড়ি, বেকচো, ধাড়বক, কাকবক-সহ বিভিন্ন প্রজাতির পাখিরামেছোভেড়ি-সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই ভিড় জমায়

+
পারিযায়ী

পারিযায়ী পাখি 

উত্তর ২৪ পরগনা : শীত পড়তেই খাবারের সন্ধানে সুন্দরবন এলাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা। প্রতিবছর শীত পড়তেই দেখা মেলে, এলাকার মানুষের কাছে প্রত্যেক বছর অতিথি হয়ে আসে ওরা। পরিযায়ী পাখি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেছো ভেড়ি, বিভিন্ন জলাশয় রয়েছে। সেখানে মাছ চাষ করা হয় আর শীত পড়তেই দলে দলে ভিড় জমায় পরিযায়ী পাখিরা।
মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, কাকপাখি, ডুবুরি, মাছরাঙা, বাটাং, পানিকৌড়ি, বেকচো, ধাড়বক, কাকবক-সহ বিভিন্ন প্রজাতির পাখিরামেছোভেড়ি-সহ বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই ভিড় জমায়। খাবারের সন্ধানেই সুদূর সাইবেরিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং মায়ানমার থেকেও বাংলায় ভিড় জমায় পাখিরা। স্থানীয়দের কথায়, পরিযায়ী পাখিরা আসলে তাদের ভাললাগে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই পাখিদের বিরাট ভূমিকা রয়েছে।
advertisement
স্থানীয়দের অভিযোগ, মেছো ভেড়ি-সহ সব জলাশয়গুলিতে মাছ চাষের সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, ফলে ইদানীং কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migratory Birds: শীত পড়তেই হাজির তারা,সুন্দরবনে পরিযায়ী পাখির ভিড়
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement