advertisement

Nandigram: 'ভোটারদের ভয় দেখাতে নাটক করছেন', মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে যখন বয়ালের বুথের চারপাশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, তখন কয়েক কিলোমিটার দূরে নিজের ভাড়া বাড়ির অফিসেই বসে খোঁজখবর রাখছিলেন শুভেন্দু অধিকারী৷

বয়ালের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'সাড়ে তিনশো বুথের মধ্যে একটা বুথে গিয়ে বসে আছেন৷ প্রার্থীরা বুথে বুথে ঘোরেন, অফিসে বসে খবর নেন৷ উনি একটা বুথেই বসে থাকলেন কেন? ভোটারদের ভয় দেখিয়ে নাটক করলেন৷ যখন উনি ওই বুথে পৌঁছলেন তখনও ৪৩ জন ভোটার লাইনে ছিলেন৷' বয়ালের ওই বুথে গিয়ে ছাপ্পাভোটের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ সেই অভিযোগ খারিজ করে দিয়ে শুভেন্দু বলেন, 'আমিও তো ঘুরছি৷ নির্বাচন কমিশনের উচিত ছিল পাঁচ মিনিটের মধ্যে ওনাকে ওখান থেকে বের করে দেওয়া৷ অভিযোগ জানানোর তো পদ্ধতি আছে৷ ওনার যে ই মেল করার লোকও নেই, অফিস নেই, এত দুরবস্থা আমি জানতাম না৷ এবারে যে পদ্ধতিতে ভোট হয়েছে তাতে ছাপ্পা ভোটের সুযোগ আছে বলে আমি মনে করি না৷ এ সব বলে উনি নন্দীগ্রামের ভোটারদের অপমান করছেন৷ '
advertisement
তৃণমূলনেত্রীকে তাঁর আরও কটাক্ষ, 'সকাল ৬টা থেকে মক পোলিং শুরু হয়েছে৷ ৭টা থেকে ভোট গ্রহণ চলছে৷ আর উনি বিকেল বেলা ঘুরতে বেরিয়েছেন৷ এবার আপনারাই বুঝে নিন৷ জয় শ্রীরাম হয়ে গিয়েছে৷'
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে যখন বয়ালের বুথের চারপাশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, তখন কয়েক কিলোমিটার দূরে নিজের ভাড়া বাড়ির অফিসেই বসে খোঁজখবর রাখছিলেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি প্রার্থী অবশ্য সকাল থেকেই দাবি করেছেন, ভোট শান্তিপূর্ণই হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও সন্তোষ প্রকাশ করেন তিনি৷ শুভেন্দুর আরও দাবি, ভোটদানের হার বেশি থাকার অর্থ তাঁর জয় নিশ্চিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: 'ভোটারদের ভয় দেখাতে নাটক করছেন', মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement