advertisement

Cyclone Yaas update: ইয়াস আসার একদিন আগেই ভাসল শংকরপুর! কাল কী হবে, আতঙ্ক এলাকায়

Last Updated:

হাতের কাছে যে যেটুকু জিনিস পেয়েছেন তাই নিয়েই নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন গ্রামবাসীরা। অনেকেরই বাড়ির বহু জিনিস জলে ভেসে গিয়েছে।

শঙ্করপুর: বুধবার তার আছড়ে পড়ার কথা। কিন্তু তার চব্বিশ ঘণ্টা আগেই ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সমুদ্রের জল ঢুকতে শুরু করল পূর্ব মেদিনীপুরের শংকরপুরে। এ দিন সকালেই শঙ্করপুরের জামরা গ্রামে জল ঢুকতে শুরু করে। জলের তোড়ে ভেঙে যায় বেশ কিছু কাচা বাড়ি। আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। হাতের কাছে যে যেটুকু জিনিস পেয়েছেন তাই নিয়েই নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন গ্রামবাসীরা। অনেকেরই বাড়ির বহু জিনিস জলে ভেসে গিয়েছে।
জামরা গ্রামের গা ঘেঁষেই রয়েছে সমুদ্র। এদিন সকালে বাঁধ উপচে সমুদ্রের জল গ্রামে ঢুকতে শুরু করে। খবর পেয়েই অবশ্য তৎপর হয় প্ৰশাসন। জেসিবি মেশিন এনে বোল্ডার ফেলে বাঁধ উঁচু করার কাজ শুরু হয়েছে। যদিও তাতে কতটা কাজের কাজ হবে তা নিয়েই সংশয়ে গ্রামবাসীরা। তাঁদের আশঙ্কা, ঝড়ের আগের দিন যদি এই অবস্থা হয়, তাহলে বুধবার ইয়াস আছড়ে পড়ার সময় কী হবে! আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, রাজ্যে ইয়াসের সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে  হাওয়া বইতে পারে। সমুদ্রে ২ থেকে ৪ মিটার পর্যন্ত জলস্ফীতি ঘটতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Yaas update: ইয়াস আসার একদিন আগেই ভাসল শংকরপুর! কাল কী হবে, আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement