Kolaghat Road Accident: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত ৩, জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Kolaghat Road Accident: ঘন কুয়াশা ঢেকেছে গোটা এলাকা। আর সেই কুয়াশার জেরেই কোলাঘাটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৩৷
কোলাঘাট: ঘন কুয়াশা ঢেকেছে গোটা এলাকা। আর সেই কুয়াশার জেরেই কোলাঘাটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৩৷ ঘাটাল থেকে দিঘা যাওয়ার পথে কোলাঘাটের দেউলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।
খড়গপুর হাওড়া জাতীয় সড়কের দেউলিয়া বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেট গাড়ি। জানা গেছে, ঘন কুয়াশার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে প্রাইভেট গাড়িটিকে।
advertisement
advertisement
দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহত তিন ব্যক্তিকে তমলুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2025 11:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolaghat Road Accident: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত ৩, জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা











