advertisement

মহিলার শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় ভাঙড়ে প্রতিবাদীকে পিটিয়ে খুন

Last Updated:

দুষ্কৃতীদের হাত থেকে অচেনা তরুণীকে উদ্ধারের পর রিকশচালকের রহস্যমৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের।

#ভাঙড়: দুষ্কৃতীদের হাত থেকে অচেনা তরুণীকে উদ্ধারের পর রিকশচালকের রহস্যমৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। যদিও পুলিশের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শেখ শাজাহান নামে ওই যুবক। ঘটনার তদন্ত চালাচ্ছে ভাঙড় থানা।
রিকশ নিয়ে বাড়ি ফিরছিলেন শেখ শাজাহান। রাস্তার পাশের বাঁশবাগানে ধস্তাধস্তির আওয়াজ পেয়ে টর্চের আলো ফেলেন। দেখেন, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে ধরে টানাহ্যাঁচড়া করছে চার যুবক। শাজাহানকে দেখেই চম্পট দেয় তারা। এরপর ওই তরুণীকে নিয়ে দিদির বাড়ি যান শাজাহান। সেখানে তরুণীর থাকার ব্যবস্থা করে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি বছর সাতাশের শাজাহান ৷
advertisement
advertisement
সোমবার সকালে গ্রামেরই এক নির্জন জায়গায় শাজাহানের দেহ উদ্ধার হয়। পরিবারের আশঙ্কা, যে চার দুষ্কৃতীর হাত থেকে তরুণীকে উদ্ধার করেছিলেন শাজাহান তারাই তাকে খুন করেছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র নেই। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই রিকশচালকের। ঘটনার তদন্তে নেমে সোনারপুরের বাসিন্দা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে ভাঙড় থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলার শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় ভাঙড়ে প্রতিবাদীকে পিটিয়ে খুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement