advertisement

West Bengal News: বাবা-মায়ের জন্য রান্না করছিল ছেলে, হঠাৎ কামড়! যুবকের প্রাণ কাড়ল মৌমাছি

Last Updated:

West Bengal News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরজিত কয়াল কর্মসূত্রে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে নদীয়ার তাহেরপুরের বারাসাত খ্রিষ্টান পাড়ায় থাকতেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#আনিশ উদ্দিন মোল্লা, রায়দিঘি: বৃদ্ধ বাবা মা এর জন্য রান্না করার সময় মৌমাছির কামড়ে মৃত্যু হল ছেলের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়া এলাকায়। মৃত ব্যক্তি সুরজিত কয়াল (৫৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরজিত কয়াল কর্মসূত্রে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে নদীয়ার তাহেরপুরের বারাসাত খ্রিষ্টান পাড়ায় থাকতেন। নিজের বাবা মা-কে দেখতে রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়ার বাড়িতে এসে বৃহস্পতিবার বৃদ্ধ বাবা মা এর জন্য বাড়ির সামনে গাছতলায় উনুনে রান্না করছিলেন তিনি।
advertisement
advertisement
সেই সময় উনুনের ধোঁয়ায় গাছে থাকা মৌচাক থেকে একঝাঁক মৌমাছি এসে তাকে কামড়ে দেয়। ঘটনায় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে সুরজিত কয়ালকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে চিকিৎসকেরা মৃত বলে জানায়। অন্যদিকে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় রায়দিঘি থানার পুলিশ।
advertisement
বৃদ্ধ বাবা মা-কে দেখতে এসে মৌমাছির কামড়ে ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বাবা-মায়ের জন্য রান্না করছিল ছেলে, হঠাৎ কামড়! যুবকের প্রাণ কাড়ল মৌমাছি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement