advertisement

North 24 Parganas News: বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার ব‍্যক্তি

Last Updated:

North 24 Parganas News: দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর-সহ একাধিক জায়গায় কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আব্দুল হামিদ গাজীকে গ্রেফতার করে।

পুলিশের হাতে মূল পান্ডা
পুলিশের হাতে মূল পান্ডা
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে একাধিক ব‍্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। বিদেশে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব‍্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার পান্ডা।
বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানায় দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুলের মাঠ এলাকার বাসিন্দা আব্দুল হামিদ গাজী দীর্ঘদিন ধরে কলকাতা-সহ বসিরহাট, বারাসত, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে বিদেশে কাজের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! সূর্যের গোচরে আকাশছোঁয়া উন্নতি, বিরাট আর্থিক লাভ, সৌভাগ্যের দরজা খুলবে
দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর-সহ একাধিক জায়গায় কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আব্দুল হামিদ গাজীকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছে এখনও প্রচুর মানুষের পাসপোর্ট ও আসল পরিচয় পত্র রয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার সঙ্গে এই কাজে যুক্ত ছিল দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার বাসিন্দা সেলিম লস্কর। তারা দু’জনে মিলেই ফন্দি এঁটে মানুষকে প্রতারিত করত। কারও কাছ থেকে এক লাখ, কারও কাছ থেকে দেড় লাখ।
advertisement
advertisement
আরও পড়ুন-রাত পোহালেই দুঃসময় শুরু…! বৃশ্চিক রাশিতে অস্ত যাবে মঙ্গল, পদে পদে বিপদ, দুর্ঘটনার সম্ভাবনা, ছোট্ট ভুলেই জীবন ছারখার
এমনকি কারোর কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই দু’জনের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে ২৫-৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃত আব্দুল হামিদ গাজীকে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের তরফে। এর সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার ব‍্যক্তি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement