advertisement

সিঙ্গুরের মঞ্চে মাস্টারস্ট্রোক মমতার, ২০ লক্ষ গরিব পরিবারে পৌঁছল বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা

Last Updated:

২২ টি দফতরের ৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন সিঙ্গুর থেকেই করলেন মুখ্যমন্ত্রী।  ৫৬৯৪ কোটি টাকার আর্থিক মূল্যের এই প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হল।

রাজ্যের ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি (গ্রামীণ)-২ প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বিলি করা হল।। এই খাতে রাজ্যের ব্যয় হবে ২৪ হাজার ১৮০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই মোট ১০৭৭ টি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান, যার অর্থমূল্য ৫৬৯৪ কোটি টাকা এবং ৬১৬ টি প্রকল্পের শিলান্যাস যার অর্থমূল্য ২১৮৩ কোটি টাকা।
রাজ্যের ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি (গ্রামীণ)-২ প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বিলি করা হল।। এই খাতে রাজ্যের ব্যয় হবে ২৪ হাজার ১৮০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই মোট ১০৭৭ টি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান, যার অর্থমূল্য ৫৬৯৪ কোটি টাকা এবং ৬১৬ টি প্রকল্পের শিলান্যাস যার অর্থমূল্য ২১৮৩ কোটি টাকা।
সিঙ্গুর: দ্বিতীয় পর্যায়ে ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি (গ্রামীণ)-২ প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বিলি করা হল। এই খাতে রাজ্যের ব্যয় হবে ২৪ হাজার ১৮০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই মোট ১০৭৭ টি প্রকল্পের উদ্বোধন হয় যার অর্থমূল্য ৫৬৯৪ কোটি টাকা এবং ৬১৬ টি প্রকল্পের শিলান্যাস যার অর্থমূল্য ২১৮৩ কোটি টাকা।
বুধবার সিঙ্গুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন , ” সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। ২০০৬-২০০৮ এখানে কাটিয়েছি। রাস্তায় কাটিয়েছি। বাড়ি থেকে কেউ মুড়ি, নারকেল নাড়ু, সবজি নিয়ে এসেছে, যারা ওখানে ধরনা দিত, তাঁদের জন্য। ২৬ দিন অনশন করেছি সিঙ্গুরের জন্য। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা।”
advertisement
advertisement
বুধবার হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ঘাটালের তিন বারের সাংসদ-অভিনেতা দেব, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা, সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, “দিদি যে কাজটা করলেন এটা কোনও সোজা ব্যাপার নয়। আমি প্রথমবার সাংসদ হিসাবে শপথ নেওয়ার সময় ঘাটাল নিয়ে বলেছিলাম। আমি দিল্লিতে গিয়েছি। কিন্তু আমাদের কথা রাখেনি কেউ। দিদি কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। কেউ কথা রাখেননি, দিদি কথা রেখেছেন” মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর দীর্ঘ দিনের দাবি হলেও কেন্দ্রীয় বঞ্চনার কারণেই এতদিন প্রকল্প আলোর মুখ দেখেনি। তাঁর ঘোষণা, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজেদের ফান্ড থেকে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্প শেষ করার সময় ধার্য করা হয়েছে। ঘাটালের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। প্রকল্পের বাস্তবায়নে উপকৃত হবেন পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি ব্লক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিঙ্গুরের মঞ্চে মাস্টারস্ট্রোক মমতার, ২০ লক্ষ গরিব পরিবারে পৌঁছল বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা
Next Article
advertisement
Katwa Station Train Fire Update: শর্ট সার্কিট নয়, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগল কীভাবে? উত্তর খুঁজছে রেল
শর্ট সার্কিট নয়, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগল কীভাবে? উত্তর খুঁজছে রেল
  • কাটোয়া স্টেশনে ট্রেনে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি! প্রাথমিক পর্যবেক্ষণের পর এমনটাই জানালো রেল। তাহলে কীভাবে এমন ভয়াবহ আগুন লাগলো তা জানতে উদগ্রীব যাত্রীরা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement