advertisement

Mamata Banerjee mocks Public Works Department: 'হেলদোল দফতর!' রেগে গিয়ে কেন পূর্ত দফতরের নতুন নাম দিলেন মমতা?

Last Updated:

শুধু পূর্ত দফতর নয়, এ দিন পুরসভাগুলির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#মধ্যমগ্রাম: প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের কাজ নিয়ে তীব্র কটাক্ষ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মুখ্যমন্ত্রীর কথায়, পুূর্ত দফতরের (Mamata Banerjee mocks PWD) নাম হওয়া উচিত হেলদোল দফতর৷ কারণ তারা সব কাজই ধীর গতিতে করে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ এ দিন উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামে জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই এই মন্তব্য করেন তিনি৷
শুধু পূর্ত দফতর নয়, এ দিন পুরসভাগুলির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, পুরসভাগুলি ঠিক মতো মানুষকে পরিষেবা দিচ্ছে না৷ প্রতিটি পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগেরও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
প্রথা মতোই এ দিন উত্তর চব্বিশ পরগণার বিভিন্ন প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ তখনই চাকলা এবং কচুয়ায় লোকনাথ মন্দিরের কাজ নিয়ে খোঁজ খবর নেন তিনি৷ তখনই তাঁকে জানানো হয়, কাজ এগোচ্ছে ধীর গতিতে৷ এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি পাল্টা প্রশ্ন করেন, 'অল্প অল্প করে কেন করছে? টাকা তো দিয়ে দেওয়া হয়েছে৷ কাজটা পর্যটন দফতর করছে কি?' মুখ্যমন্ত্রীকে জানানো হয়, কাজ করছে পূর্ত দফতর৷ তা শুনেই কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'পূর্ত দফতর তো ওরকমই হেলেদুলে চলে৷ ওদের নাম দেওয়া হয়েছে হেলদোল দফতর৷ টাকা দিয়ে দিয়েছি কাজ হবে না কেন?'
advertisement
শুধু পূর্ত দফতর নয়, এ দিন পুরসভাগুলির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, পুরসভার দায়িত্বে থাকা প্রশাসক বা চেয়ারম্যানরা নিজেদের এলাকায় যাচ্ছেন না৷ পুর প্রকল্পগুলিও ঠিক মতো এগোচ্ছে না৷ সমস্যা সমাধানে অবিলম্বে প্রতিটি পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যে পুরসভাগুলি ভাল কাজ করবে, তাদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
পাশাপাশি ২০২৪ সালের মধ্যে প্রত্যেকটি বাড়িতে যাতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়, এ দিন প্রশাসনিক বৈঠকে সেই নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee mocks Public Works Department: 'হেলদোল দফতর!' রেগে গিয়ে কেন পূর্ত দফতরের নতুন নাম দিলেন মমতা?
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement