advertisement

মাঠে প্যান্ডেল খাটিয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, দেখুন...

Last Updated:
#ডেবরা: স্কুল ক্যাম্পাসে খাটানো হয়েছে প্যান্ডেল ৷ সারি সারি দিয়ে সাজানো বেঞ্চ ৷ স্কুল ক্যাম্পাসের মধ্যে মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা ৷
এমনই একটি আজব ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ৷ স্কুলের নাম পাঁচগেড়্যা হাইস্কুল ৷ সেই স্কুলেই ঘটেছে এমন অদ্ভুত কাণ্ড ৷
আজ ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ৷ নির্ধারিত সময়েই অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলে পৌঁছান পরীক্ষার্থীরা ৷ স্কুলে পৌঁছেই এমন একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তারা ৷ স্কুলের ভিতরে নয় ৷ স্কুল বিল্ডিংয়ের বাইরে ক্যাম্পাসের মধ্যে তাঁবু খাটিয়ে পরীক্ষাহল তৈরি করা হয়েছে ৷ সেখানেই সারি সারি দিয়ে রাখা রয়েছে বেঞ্চ ৷ সেই বেঞ্চে বসেই পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা ৷
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা ৷ কারণ হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা ৷ তার থেকেও বড় কথা, তাঁবু খাটিয়ে মাধ্যমিক পরীক্ষা ? কেন এমন অব্যবস্থা ?
মঙ্গলবার সকালে পরীক্ষা শুরুর আগেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখেন তিনি ৷ অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ তবে, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্কুল কর্তৃপক্ষ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঠে প্যান্ডেল খাটিয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, দেখুন...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement