advertisement

ইনস্টাগ্রামে গৃহবধূর সঙ্গে প্রেম, প্রেমিকা নাকি তাঁর স্বামী, কাকে খু*নের ছক কষেছিল যুবক? মধ্যমগ্রাম বি*স্ফো*র*ণে 'বি*স্ফোর*ক' মোড়

Last Updated:

মধ্যমগ্রামের দেবীগড়ে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়! সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, নিহত সচ্চিদানন্দ মিশ্রের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মধ্যমগ্রামের এক গৃহবধূর।

আরও বোমা আছে কিনা তা দেখতে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড
আরও বোমা আছে কিনা তা দেখতে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড
জিয়াউল আলম, মধ্যমগ্রাম: মধ্যমগ্রামের দেবীগড়ে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়! সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, নিহত সচ্চিদানন্দ মিশ্রের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মধ্যমগ্রামের এক গৃহবধূর। এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছিল ওই যুবক। ঘটনার দু’দিন আগে সে মধ্যমগ্রামে আসে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ফাঁকা জায়গায় দেবীগড়ে সে বসে কী করছিল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তাহলে প্রেমিকা নাকি তাঁর স্বামীকে ঘায়েল করতে সে সেখানে বসে পরিকল্পনা করেছিল তা নিয়েই ধন্দে রয়েছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, পলিটেকনিকে আই টি আই ফিটার ডিগ্রি ছিল উত্তরপ্রদেশের বস্তী এলাকার ওই যুবক সচিদানন্দ মিশ্রের।
advertisement
মনে করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ব্যাপক পরিমাণে বিস্ফোরক নিয়ে এসেছিল সে। এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। এই প্রসঙ্গে, জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া সংবাদ মাধ্যমের সামনে জানান, যুবকের কোন ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন ছিল সেটার জন্যই সে সেখানে এসেছিল। কিন্তু এ বিষয়ে বিশদে তদন্ত করার পরেই আরও জানা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইনস্টাগ্রামে গৃহবধূর সঙ্গে প্রেম, প্রেমিকা নাকি তাঁর স্বামী, কাকে খু*নের ছক কষেছিল যুবক? মধ্যমগ্রাম বি*স্ফো*র*ণে 'বি*স্ফোর*ক' মোড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement