advertisement

Lok Sabha Election 2024: 'দিলীপকে দেখেই রাজনীতিতে আসা', ঘোষের প্রশংসায় পঞ্চমুখ সুকান্ত

Last Updated:

Lok Sabha Election 2024: দিলীপ ঘোষের কোনও সমস্যাই নেই। বরাবরই তাঁদের মধ্যে সুসম্পর্ক আছে। তিনি দিলীপ ঘোষকে দেখেই রাজনীতির ময়দানে এসেছেন: সুকান্ত

+
title=

পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহাতর মনোনয়ন পেশের সময়ে হাজির থাকলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে পুরুলিয়ার সৈনিক স্কুলে হেলিকপ্টারে করে এসে পৌঁছন সুকান্ত। তাঁকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। ইতিমধ্যেই শুক্রবার বর্ধমানের সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের একসঙ্গে পান্তা ভাত খাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভোটের মুখে দ্বন্দ নেই বোঝাতে গরমে একসঙ্গে পান্তা ভাত খেতে দেখা যায় বিজেপির বর্তমান ও প্রাক্তনকে রাজ্য সভাপতিকে।
এদিন পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতর মনোনয়নে পেশে হাজির থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, তাঁর সঙ্গে দিলীপ ঘোষের কোনও সমস্যাই নেই। বরাবরই তাঁদের মধ্যে সুসম্পর্ক আছে। তিনি দিলীপ ঘোষকে দেখেই রাজনীতির ময়দানে এসেছেন।
advertisement
advertisement
তীব্র দাবদাহে যখন জ্বলছে গোটা বঙ্গ। একটু স্বস্তি পেতে অনেকেরই খাবারের মেনুতে প্রায় দিনই থাকছে পান্তা ভাত। ‌ আর সেই তালিকা থেকে ব্যতিক্রম হলেন না রাজনৈতিক শীর্ষ নেতারাও। আর এই দৃশ্যকেই রীতিমত পান্তা ভাতে মিলনের আখ্যা দিচ্ছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সমস্ত কিছুকে নিছকই জল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন। এই দিন সুকান্ত মজুমদারকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুরুলিয়ার বিজেপির নেতাকর্মীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: 'দিলীপকে দেখেই রাজনীতিতে আসা', ঘোষের প্রশংসায় পঞ্চমুখ সুকান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement