advertisement

Lok Sabha Election 2024: সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?

Last Updated:

Lok Sabha Election 2024: বঙ্গে ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের প্রচার। কোথাও ঢাক ঢোল বাজনা সহকারে, কোথাও বা অন্যরকমভাবে ভোটের প্রচার চলছে। তবে এবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ প্রচার করলেন অভিনবভাবে

+
title=

মুর্শিদাবাদ: কোথাও ঢাক, কোথাও আবার ব্যান্ড পার্টির বাজনা থাকছে নির্বাচনী প্রচারে। তবে এবার সানাই বাদকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি’র প্রার্থী ধনঞ্জয় ঘোষ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রামের বিভিন্ন জায়গায় এভাবেই প্রচার সারেন তিনি।
বঙ্গে ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের প্রচার। কোথাও ঢাক ঢোল বাজনা সহকারে, কোথাও বা অন্যরকমভাবে ভোটের প্রচার চলছে। তবে এবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ প্রচার করলেন অভিনবভাবে। বীরভূম জেলা থেকে আগত সানাই বাদকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন গ্রামে গ্রামে।
advertisement
advertisement
সানাই সাধারণত বিবাহ বা মন্দিরের অনুষ্ঠানে বাদ্য সহকারে বাজানো হয়। তবে গ্রামে গঞ্জে এবছর লোকসভা নির্বাচনে সানাই বাদকদের কদর বৃদ্ধি পেয়েছে। তবে খড়গ্রামে সানাইকে প্রাধান্য দিতেই এইভাবে ভোটের করা হয়েছে বলে সূত্রের খবর। সানাইয়ের সঙ্গে ঢোল, কাঁসর ও বাজনা সহকারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রাম বিধানসভা এলাকাতে নির্বাচনী প্রচার সারেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement