advertisement

Lok Sabha Elections 2019: ফোন নিয়ে বুথে ঢুকে ভিডিওগ্রাফি, ভারতীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ

Last Updated:
#কেশপুর: সকাল থেকেই একের পর এক সমস্যায় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৷ এবার খোদ ভারতীর বিরুদ্ধেই উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ৷ ভারতীর বিরুদ্ধে ফোন নিয়ে পোলিং বুথে ঢোকার অভিযোগ ৷ শুধু তাই নয় সেখানে ভিডিগ্রাফিও করেন ভারতী ঘোষ ৷ ইতিমধ্যেই এই নিয়ে কমিশনে দায়ের অভিযোগ ৷
কেশপুরের পিপুড়দার ১৩৯ নং বুথে ফোন নিয়ে ঢুকে ভিডিওগ্রাফি করে ভারতী ঘোষ ৷ বিধিভঙ্গের অভিযোগে ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন ৷ প্রিসাইডিং অফিসারের সামনে ভিডিওগ্রাফি করা হয় বলে অভিযোগ ৷ সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন ৷
এর আগে এদিন সকালে কেশপুরের গোটগেড়ায় বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে পৌঁছন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথেই শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। ভারতীকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে তাঁর পায়ে চোট লাগে। কেঁদে ফেলেন ভারতী। জেলাশাসকের কাছে ঘটনার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2019: ফোন নিয়ে বুথে ঢুকে ভিডিওগ্রাফি, ভারতীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement