advertisement

Lok Sabha Election 2024: ইদের শুভেচ্ছা জানিয়ে তমলুকে ভোট প্রচার দুই তরুণ তুর্কির

Last Updated:

Lok Sabha Election 2024: ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। প্রচারে অভিনবত্ব আনতে বিভিন্ন প্রার্থীরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইদের দিন সকাল সকাল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগে শামিল হলেন বাম ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা

+
ইদের

ইদের শুভেচ্ছা বিনিময়ের জনসংযোগ

পূর্ব মেদিনীপুর: তমলুক লোকসভা কেন্দ্র এবার হাই প্রোফাইল লড়াই। বিজেপি এখানে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করায় গোটা দেশের নজর কেড়ে নিয়েছে তমলুক। বৃহস্পতিবার ইদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা গেল এখানকার দুই তরুণ প্রার্থীকে। বামেদের সায়ন ব্যানার্জি ও তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এদিন ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে জনসংযোগ সারেন।
ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। প্রচারে অভিনবত্ব আনতে বিভিন্ন প্রার্থীরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইদের দিন সকাল সকাল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগে শামিল হলেন বাম ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
advertisement
ভিন্ন রাজনৈতিক দলের দুই তরুণ প্রার্থীও ইদের দিন প্রচারে বিরতি নিতে নারাজ। তমলুকের উত্তর সোনামুই এলাকায় ইদের উৎসবে সামিল হন দেবাংশু ভট্টাচার্য। সেখানে তিনি ইদের শুভেচ্ছা জানান রমজান পালনকারী সাধারণ মানুষকে। ইদ উৎসবে সামিল হয়ে তিনি জনসংযোগ সারেন। অন্যদিকে নন্দকুমারে ইদ উৎসবে সামিল হন বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। তিনিও সবাইকে ইদের শুভেচ্ছা জানান।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ইদের শুভেচ্ছা জানিয়ে তমলুকে ভোট প্রচার দুই তরুণ তুর্কির
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement