advertisement

Lok Sabha Election 2024: ভোটের দিন একদম খালি হয়ে গিয়েছিল, নির্বাচন মিটতেই চেনা ছবি পানাগড়ে

Last Updated:

Lok Sabha Election 2024: ভোট পর্ব মিটতেই আবার চেনা ব্যস্ততার ছবি পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে বাড়ি থেকে ফিরে এসেছেন বেশিরভাগ শ্রমিক

কাজ শেষে শ্রমিকদের গল্প।
কাজ শেষে শ্রমিকদের গল্প।
ভোট গ্রহণের কদিন আগে থেকে যেন কিছুটা ঝিমিয়ে পড়েছিল পানাগড় শিল্পতালুক। কারণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাড়ি গিয়েছিলেন অনেক শ্রমিক-কর্মচারী।
খুব স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছিল পানাগড় শিল্পতালুকে। সকাল থেকে শ্রমিকদের আনাগোনা ছিল না। ছিল না ভারি ভারি ট্রাক, ডাম্পারের যাতায়াত। খুব স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছিল পানাগড় শিল্পতালুকে। সকাল থেকে শ্রমিকদের আনাগোনা ছিল না। ছিল না ভারি ভারি ট্রাক, ডাম্পারের যাতায়াত।
কিন্তু জেলায় নির্বাচন পর্ব মিটে যেতেই আবার‌ও সেই পুরনো ছবি ধরা পড়ছে পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসেছেন শ্রমিক, কর্মচারীরা। গত দু'দিন ধরেই সেই প্রাণচঞ্চল ছবিটা আবারও নজরে পড়ছে। কিন্তু জেলায় নির্বাচন পর্ব মিটে যেতেই আবার‌ও সেই পুরনো ছবি ধরা পড়ছে পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসেছেন শ্রমিক, কর্মচারীরা। গত দু’দিন ধরেই সেই প্রাণচঞ্চল ছবিটা আবারও নজরে পড়ছে।
advertisement
advertisement
এখানকার শ্রমিকরা বলছেন, কেউ মালদহ, আবার কেউ মুর্শিদাবাদের মত ভিন জেলা থেকে এখানে কাজ করতে আসেন। জেলারও অনেকে এখানে কাজ করেন। কিন্তু ভোটের সময় ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বলেই কাজে সাময়িক একটা ভাঁটা এসেছিল। এখানকার শ্রমিকরা বলছেন, কেউ মালদহ, আবার কেউ মুর্শিদাবাদের মত ভিন জেলা থেকে এখানে কাজ করতে আসেন। জেলারও অনেকে এখানে কাজ করেন। কিন্তু ভোটের সময় ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বলেই কাজে সাময়িক একটা ভাঁটা এসেছিল।
advertisement
সোমবার নির্বাচনের দিন একদম খালি ছিল শিল্পতালুক। কিন্তু বুধবার থেকে আবার শিল্পতালুকের কারখানাগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে পানাগড় শিল্প তালুক। কাজ শেষে শ্রমিকদের নিজেদের মধ্যে আড্ডা মারা, সময়ে কারখানায় ঢোকার মত চির পরিচিত ছবিগুলো আবার ফিরে এসেছে। এই ব্যস্ততা দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। সোমবার নির্বাচনের দিন একদম খালি ছিল শিল্পতালুক। কিন্তু বুধবার থেকে আবার শিল্পতালুকের কারখানাগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে পানাগড় শিল্প তালুক। কাজ শেষে শ্রমিকদের নিজেদের মধ্যে আড্ডা মারা, সময়ে কারখানায় ঢোকার মত চির পরিচিত ছবিগুলো আবার ফিরে এসেছে। এই ব্যস্ততা দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের দিন একদম খালি হয়ে গিয়েছিল, নির্বাচন মিটতেই চেনা ছবি পানাগড়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement