advertisement

Lok Sabha Election 2024: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী

Last Updated:

Lok Sabha Election 2024: আদিবাসীদের সঙ্গে ধামসা বাজাতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রতিনিয়তই নিত্যনতুনভাবে জনসংযোগ করছেন প্রার্থীরা

+
বিজেপি

বিজেপি প্রার্থী সুভাষ সরকার

বাঁকুড়া: জঙ্গলমহলেও জোর কদমে চলছে ভোট প্রচার। শনিবার বেলা বারোটার সময় রাইপুর ব্লকের বারিকুল থানার শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোল গাড়ি গ্রামে জনসংযোগ করলেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই জন সংযোগেই ধরা পড়ল নজর কাড়া এক ছবি। পিরোল গাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উৎসাহের সঙ্গে ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য সহযোগে স্বাগত জানালেন সুভাষ সরকারকে।
আদিবাসীদের সঙ্গে ধামসা বাজাতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রতিনিয়তই নিত্যনতুনভাবে জনসংযোগ করছেন প্রার্থীরা। শনিবার বিজেপি প্রার্থী প্রচারে সেই ছবিই ধরা পড়ল।
advertisement
advertisement
প্রচারে এসে এমন প্রতিক্রিয়া পেয়ে সুভাষ সরকার জানান, রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোলগাড়ি গ্রামের আদিবাসী ভাই-বোনেরা অসাধারণভাবে স্বাগত জানিয়েছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও নৃত্য পরিবেশন করেন। এমনিতে ভোট প্রচারকে আকর্ষণীয় করতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলি নানান কৌশল অবলম্বন করছে। তবে আদিবাসীদের মধ্যে স্বাগত জানানোর ক্ষেত্রে নৃত্য ও বাজনার আধিক্য বরাবরই দেখা যায়। এদিন সেই ছবিই ধরা পড়ল।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement