advertisement

Lok Sabha Election 2024: নামেই মডেল বুথ, নেই কোনও পরিষেবা

Last Updated:

Lok Sabha Election 2024: মডেল বুথ বলে আলাদাভাবে কিছু বোঝা যাচ্ছে না। বাকি আর চার-পাঁচটা বুথে যেমনভাবে ভোটগ্রহণ হয়, ঠিক সেভাবেই ভোট হচ্ছে। মডেল বুথে যে সমস্ত পরিষেবা থাকার কথা তার কিছুই নেই এখানে

+
নামেই

নামেই মডেল বুথ

দক্ষিণ ২৪ পরগনা: নামেই মডেল বুথ, কিন্তু নেই কোনরকম পরিষেবা। এমনই অবাক চিত্র ধরা পড়ল জয়নগর লোকসভার নিমপীঠ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ ও ২৩৩ নম্বর বুথে। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য রাখা হুইল চেয়ার পড়ে রয়েছে জঙ্গলে। নেই পর্যাপ্ত পাখা-আলোর ব্যবস্থা। বয়স্কদের বসার জন্য সেভাবে কোন‌ও পরিষেবাই নেই, এমনই একরাশ অভিযোগ এই দুই বুথে ভোট দিতে আসা ভোটারদের ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল মডেল বুথের জন্য। ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য মডেল বুথ তৈরি করা হয় বিভিন্ন লোকসভার ভোটগ্রহণ কেন্দ্রে। তবে জয়নগর লোকসভার ২৩২ ও ২৩৩ নম্বর মডেল বুথ নামেই শুধুমাত্র মডেল বুথ। এই বুথের মধ্যে থাকা বিশেষ পরিষেবাগুলি পাচ্ছেন না ভোটাররা।
advertisement
advertisement
মডেল বুথে রাখা হয়েছিল হুইলচেয়ার। কিন্তু সেই হুইল চেয়ার কাজে লাগার বদলে পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। বিভিন্ন মডেল বুঝে সোফা, চেয়ার-টেবিলও রাখা হয়েছে এমন চিত্র ধরা পড়েছিল বারবার সংবাদমাধ্যমে। কিন্তু এই দুই বুথে সেইসবের কোন‌ও বালাই নেই। বরং ভোটাররা বেশ সমস্যার মধ্যেই ভোট দিচ্ছেন।
advertisement
এই বিষয়ে স্থানীয় এক ভোটার আশীষ কুমার রায় জানান, মডেল বুথ বলে আলাদাভাবে কিছু বোঝা যাচ্ছে না। বাকি আর চার-পাঁচটা বুথে যেমনভাবে ভোটগ্রহণ হয়, ঠিক সেভাবেই ভোট হচ্ছে। মডেল বুথে যে সমস্ত পরিষেবা থাকার কথা তার কিছুই নেই এখানে। ওই ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন এক বৃদ্ধা। পায়ের ব্যথার জন্য হাঁটতে কষ্ট হয়। হুইল চেয়ার পড়ে রয়েছে জঙ্গলের ধারে। কোনক্রমে হেঁটে হেঁটে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দিয়ে বেরিয়ে নিজের দুঃখের কথা জানালেন ওই মহিলা।
advertisement
নির্বাচন কমিশনের মডেল বুথ তৈরি হয়েছে বিভিন্ন লোকসভার বিশেষ জায়গাগুলিতে। মডেল বুথ সাধারণত ভোটারদের উৎসাহিত করার জন্য নানাবিধ শিল্প সংস্কৃতি দিয়ে সাজিয়ে তোলার কথা। কিন্তু জয়নগর লোকসভার এই মডেল বুথ যেন সবার ব্যতিক্রম। নামেই শুধু মডেল বুথ কাজে কোন কিছু নেই।
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: নামেই মডেল বুথ, নেই কোনও পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement