advertisement

Local Video: আর আর্ট কলেজ নয়, ভাস্কর্য তৈরির পাঠ এখন সুন্দরবনে

Last Updated:

গ্রামে লেখাপড়ার পর কলকাতায় এসে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এমএফএ পাশ করেন। সেখানেই শেখেন ভাস্কর্য তৈরি

+
চলছে

চলছে ভাস্কর্য তৈরির কাজ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ভাস্কর্য তৈরি শেখাচ্ছেন মহেশ হালদার। এই ধরণের শিল্পকলা সাধরণত বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। কলকাতার বিখ্যাত আর্ট কলেজে এমনই অনন্য সুন্দর কাজ শিখে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছেন অনেকে। সেখানে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীদের এই শিল্পকলা শেখানোর বিষয়টি নিঃসন্দেহে চমকপ্রদ।
সুন্দরবনে আধুনিক ভাস্কর্য তৈরি শিখিয়ে নজির গড়েছেন মহেশ হালদার। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার ভাজনা মানিক দুয়ানী এলাকার বছর ৩৩ এর যুবক মহেশ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর প্রচন্ড ঝোঁক ছিল। গ্রামে লেখাপড়ার পর কলকাতায় এসে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এমএফএ পাশ করেন। সেখানেই শেখেন ভাস্কর্য তৈরি। এরপর মহেশ হালদার কাঠের মূর্তি তৈরি, চামড়ার উপরে বিভিন্ন ছবি সহ রং তুলি নিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন শুরু করেন। এরপর গ্রামেই গড়ে তোলে ছবিরানি অঙ্কন শিক্ষাকেন্দ্র। যেখানে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২০০।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নিজের গ্রামে চালু করা শিক্ষা কেন্দ্রে এখন আঁকা শেখানোর পাশাপাশি এই যুবক শিল্পী ভাস্কর্য তৈরি‌ও শেখাচ্ছেন। তাঁর হাতে একটু একটু করে গড়ে উঠছেন গ্রামের ছেলে মেয়েরা। অভিনব এই শিল্প কলা শেখানোর কথা ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। অর্থাভাবে গাছের শিকড়ের অংশ নিয়ে এসে এই ভাস্কর্য তৈরির দিকে মন দিয়েছেন তিনি। এভাবে এলাকায় নতুন জিনিস শেখানোয় জনপ্রিয় হয়ে উঠেছে মহেশ।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Video: আর আর্ট কলেজ নয়, ভাস্কর্য তৈরির পাঠ এখন সুন্দরবনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement