advertisement

Sundarban Tiger: ফের বাঘাতাঙ্ক, কুলতলীর গ্রামে মিলল তাজা পায়ের ছাপ

Last Updated:

Sundarban Tiger: নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় কয়েকজন মৎস্যজীবীরা এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে গৃহবন্দী কুলতলি দেউলবাড়ী এলাকার দেবীপুর গ্রাম

তাজা বাঘের পায়ের ছাপ
তাজা বাঘের পায়ের ছাপ
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন বাসীদের কাছে জলের কুমির ডাঙ্গায় বাঘ কার্যত এটিই হচ্ছে সুন্দরবনের এলাকাবাসীদের রোজনামচা। কিন্তু সেই আতঙ্ক যেন প্রতিদিন বেড়েই চলেছে। তাজা বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে রীতিমতো কাঁপছেন কুলতলী এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার, নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় কয়েকজন মৎস্যজীবীরা এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে গৃহবন্দী কুলতলী দেউলবাড়ী এলাকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা।
advertisement
বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বনদফতরে। এ বিষয়ে এক বনকর্মী তিনি বলেন, আজ আমরা খবর পাই যে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দিয়েছে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসি এবং গোটা জঙ্গলটি আমরা জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে বাঘ এই জালে ধরা দেয় আর এলাকাবাসীদের কোন ক্ষতি না হয়। আমরা আশা করছি বাকি আজ রাতের মধ্যেই পুনরায় তার নিজ বাসস্থান অর্থাৎ গভীর জঙ্গলে আবার ফিরে যাবে। যদিও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Tiger: ফের বাঘাতাঙ্ক, কুলতলীর গ্রামে মিলল তাজা পায়ের ছাপ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement