advertisement

Krishnanagar Murder Update: 'কাকিমা, আপনার সঙ্গে আমার কথা আছে...', খুনের পর ঈশিতার মাকে কী বলতে চেয়েছিল দেশরাজ?

Last Updated:

কুসুম মল্লিক জানিয়েছেন, ছেলেকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দোতলার বারান্দায় দেশরাজকে দেখতে পান তিনি৷

Rapid Read
কৃষ্ণনগরের এই বাড়িতেই হাড়হিম করা হত্যাকাণ্ড৷
কৃষ্ণনগরের এই বাড়িতেই হাড়হিম করা হত্যাকাণ্ড৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: বেলা দুটো পাঁচ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য৷ কৃষ্ণনগরের মানিকপাড়ার বাড়ির দোতলার ঘরে তখন একাই ছিল ১৯ বছরের মেয়ে ঈশিতা৷ একতলায় ছিল ঈশিতার দাদু-ঠাকুমা৷ মিনিট কুড়ি বাদে ঈশিতার মা কুসুম মল্লিক যখন ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন, তখনও তিনি আঁচ করতে পারেননি বাড়ির দোতলায় কী ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে৷
কুসুম মল্লিক জানিয়েছেন, ছেলেকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দোতলার বারান্দায় দেশরাজকে দেখতে পান তিনি৷ ততক্ষণে দোতলার ঘরে ঈশিতাকে গুলি করে খুন করে ফেলেছে ওই যুবক৷ ঈশিতার মা এবং ভাইকে দেখে হতচকিত হয়ে যায় সে৷
advertisement
advertisement
ঈশিতার মা তাকে জিজ্ঞেস করে, ‘তুমি এখানে কী করছ?’ এর জবাবে দেশরাজ বলে, ‘কাকিমা, আপনার সঙ্গে আমার কথা আছে৷’ তখন কুসুমদেবী তাঁকে বলেন, ‘তোমার সঙ্গে আমার কোনও কথা নেই৷ এখান থেকে চলে যাও৷’ অভিযোগ, এর পরেই ঈশিতার মায়ের কপালেও বন্দুক ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে সে৷ কিন্তু যে কোনও কারণেই বন্দুক থেকে গুলি বেরোয়নি৷ এর পরেই ঈশিতার মা এবং ভাইকে ধাক্কা মেরে পাশের ঘরে ঠেলে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যায় দেশরাজ৷
advertisement
এর পরই পাশের ঘরে গিয়ে কুসুমদেবী দেখেন, ঘরের ভিতরে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে৷ ঘটনার পর থেকে প্রায় চব্বিশ ঘণ্টা কেটে গেলেও এখনও দেশরাজের খোঁজ পায়নি পুলিশ৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই কৃষ্ণনগরের এই ভয়ঙ্কর কাণ্ড বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ৷ কিন্তু কেন দেশরাজ নৃশংস ভাবে ঈশিতাকে খুন করল, তা এখনও বুঝে উঠতে পারছে না নিহত কলেজ ছাত্রীর পরিবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: 'কাকিমা, আপনার সঙ্গে আমার কথা আছে...', খুনের পর ঈশিতার মাকে কী বলতে চেয়েছিল দেশরাজ?
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement