advertisement

Katoa Karthik Puja 2024: জমকালো বাজনা, চোখ ধাঁধাঁনো রোশনাই! কাটোয়ায় জমজমাট কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা

Last Updated:

Katoa Karthik Puja 2024:সময়ের সঙ্গে জৌলুস বেড়েছে কার্তিক লড়াইয়ের। এবারেও ভিন রাজ্যের বাজনা সহ, আরও বিভিন্ন চমক ছিল কাটোয়ার কার্তিক লড়াইয়ে।

+
আলোকসজ্জা 

আলোকসজ্জা 

পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রবিবার সুষ্ঠু ভাবে সম্পন্ন হল কাটোয়ার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা। কার্তিক লড়াই দেখার জন্য শহর জুড়ে উপচে পড়েছিল বহু মানুষের ভিড়। এদিন সোমবার প্রায় সকাল পর্যন্ত চলে শোভাযাত্রা। শোভাযাত্রায় ছিল আকর্ষণীয় বিভিন্ন চমক। কলকাতার বাজনা-সহ ভিন রাজ্যের বাজনাও এসেছিল কাটোয়ার কার্তিক লড়াইয়ে। কম বেশি প্রায় প্রত্যেক ক্লাবের তরফেই ছিল আকর্ষণীয় বিভিন্ন চমক। শোভাযাত্রার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল বিভিন্ন আলোকসজ্জা। শোভাযাত্রায় চন্দননগর, শান্তিপুর থেকেও বিশেষ আলোকসজ্জা নিয়ে আসা হয়েছিল।
পূর্ব বর্ধমান জেলার অন্যতম বড় উৎসব কাটোয়ার কার্তিক পুজো। তবে শুধু পূর্ব বর্ধমান নয়, রাজ্যের মধ্যেও আলাদা নাম রয়েছে এই পুজোর। এই কার্তিক পুজো সকলের কাছে “কার্তিক লড়াই” নামেই পরিচিত। কার্তিক লড়াইকে কেন্দ্র করে আলাদা আবেগ কাজ করে কাটোয়াবাসীর মধ্যে। সেরকমই শনিবার শুরু হয়েছিল কার্তিক পুজো। এবং রবিবার সম্পন্ন হল কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা। আসলে বড় বড় প্রতিমা এবং আলোকসজ্জা নিয়ে যে শোভাযাত্রা হয় সেটাই কাটোয়া শহরে কার্তিক লড়াই নামেই পরিচিত।
advertisement
আরও পড়ুন : সানাই বাজে, নহবত বসে ,বরযাত্রী গ্রামবাসীরা! ৩১২ বছর ধরে বলাগড়ে পালিত অভিনব এই পার্বণ
বর্তমানেও শহর জুড়ে সেই উৎসব এখনও জাঁকজমক ভাবে পালিত হয়। কার্তিক পুজো এখন কার্তিক লড়াই নামেই খ্যাত। সময়ের সঙ্গে জৌলুস বেড়েছে কার্তিক লড়াইয়ের। এবারেও ভিন রাজ্যের বাজনা-সহ, আরও বিভিন্ন চমক ছিল কাটোয়ার কার্তিক লড়াইয়ে। এবছর ৮০ টারও বেশি ক্লাব অংশগ্রহণ করেছিল শোভাযাত্রায়। রবিবার সন্ধ্যায় শোভাযাত্রা শুরু হয় এবং সম্পন্ন হয় এদিন সোমবার সকাল নাগাদ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Katoa Karthik Puja 2024: জমকালো বাজনা, চোখ ধাঁধাঁনো রোশনাই! কাটোয়ায় জমজমাট কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement