advertisement

কল্যাণীর জেএনএম হস্টেল ছাড়তে শুরু করলেন জুনিয়র ডাক্তাররা

Last Updated:

এসএসকেএম-এ গিয়ে আন্দোলনরত ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা হিসেবে, কল্যাণীর হস্টেল ছাড়তে শুরু করলেন জুনিয়র ডাক্তাররা৷ হস্টেল ছাড়ছেন ইন্টার্ন ও পড়ুয়ারাও৷

#কল্যাণী: অবিলম্বে কাজ না-শুরু করলে বা পরিষেবা না-দিলে হস্টেল ছাড়তে হবে৷ এসএসকেএম-এ গিয়ে আন্দোলনরত ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা হিসেবে, কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজের হস্টেল ছাড়তে শুরু করলেন জুনিয়র ডাক্তাররা৷ হস্টেল ছাড়ছেন ইন্টার্ন ও পড়ুয়ারাও৷
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিনিয়র চিকিৎসকদের কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি দিয়ে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী ৷
হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে চিঠি৷ এসএসকেএম থেকেই রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি লিখে এই পরিস্থিতিতে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
এনআরএস কাণ্ডের প্রতিবাদে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ৷ অচলাবস্থা কাটাতে এদিন হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কাজে ফেরার হুঁশিয়ারি দেন ৷ সঙ্গে বলেন নির্দেশ অমান্য করলে জারি করা হবে এসমা ৷ ছাড়তে হবে হস্টেল ৷ মিলবে না কোনও সরকারি সুযোগ সুবিধা ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকেরা ৷ গণইস্তফার হুঁশিয়ারির সঙ্গে সঙ্গে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের প্রতিনিধি দল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কল্যাণীর জেএনএম হস্টেল ছাড়তে শুরু করলেন জুনিয়র ডাক্তাররা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement