advertisement

Kalyani Housewife Torture Case: স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ! কল্যাণী কাণ্ডে ৭ অভিযুক্তকে কী শাস্তি দিল আদালত?

Last Updated:

তদন্তে নেমে দ্রুত আট জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়৷

কল্যাণী কাণ্ডে সাত অভিযুক্তের শাস্তি ঘোষণা করল আদালত৷
কল্যাণী কাণ্ডে সাত অভিযুক্তের শাস্তি ঘোষণা করল আদালত৷
রঞ্জিৎ সরকার, কল্যাণী: কল্যাণী গণধর্ষণ মামলায় ৭ অভিযুক্তকে ২০ বছর কারবাসের নির্দেশ দিল কল্যাণী মহকুমা আদালত৷ এর পাশাপাশি, প্রত্যেকেরই ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক৷ অভিযুক্তদের মধ্যে একজনকে বেকসুর খালাস করেছে আদালত৷ গতকালই ৮ জনের মধ্যে ৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত৷
২০২৪ সালের ৩০ অক্টোবর ভোরবেলা কল্যাণী এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নীচ দিয়ে যাচ্ছিলেন এক দম্পতি৷ সেই সময় রেল লাইনের পাশে বসে জুয়া খেলছিল একদল যুবক৷ অভিযোগ, তখনই ওই দম্পতির উপরে চড়াও হয় অভিযুক্তরা৷ স্বামীকে আটকে রেখে তরুণীর উপরে নির্যাতন চালানো হয়৷ ঘটনার পরই কল্যাণী থানায় অভিযোগ জানায় দম্পতি৷
তদন্তে নেমে দ্রুত আট জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়৷ ঘটনার তিন মাসের মধ্যেই গত জানুয়ারি মাসে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ৷ চার্জশিট জমা পড়ার সাত মাসের মধ্যেই মামলার রায় দিল আদালত৷
advertisement
advertisement
গতকালই আট জনের মধ্যে সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত৷ ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস ৭০(১) (গণধর্ষণ), বিএনএস ৭৮(২) (পিছু ধাওয়া করা), বিএনএস ১২৬(২) (আটকে রাখা) এবং বিএনএস ৩৫১(২) (ভয় দেখানো)-র ধারায় ৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ এ দিন সাত জনেরেই ২০ বছরের কারাবাসের শাস্তি ঘোষণা করা হয়৷ নির্যাতিতা এবং তাঁর স্বামী সহ এই মামলায় মোট দশজনের সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalyani Housewife Torture Case: স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ! কল্যাণী কাণ্ডে ৭ অভিযুক্তকে কী শাস্তি দিল আদালত?
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement