East Bardhaman News: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয় শিক্ষিকা ও ছাত্রীর, খুশির হাওয়া কালনা জুড়ে
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Sudip Paul
Last Updated:
East Bardhaman News: আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় বড় সাফল্য পেল কালনার দু'জন। দু'জনেই যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করেছে।
পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় বড় সাফল্য পেল কালনার দুজন। দুজনেই যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করেছে। তবে দুজনের মধ্যে একজন শিক্ষিকা এবং অপরজন একেবারে খুদে পড়ুয়া। শিক্ষিকা এবং পড়ুয়ার এহেন সাফল্যে বর্তমানে খুশির হাওয়া কালনা জুড়ে।
বিশাখাপত্তনমের ভাইজ্যাকে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক ওয়ার্ল্ড যোগা কাপ। আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয়লাভ করেছেন কালনার জাপট জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার। পূর্ণিমা দেবী দীর্ঘদিন ধরে যোগার সঙ্গে যুক্ত রয়েছেন। সারাদিনের হাজারকাজ সামলানোর পরেও তিনি প্রতিনিয়ত যোগা করেন। জেলা এবং রাজ্য স্তরের একাধিক জায়গায় তিনি পাড়ি দিয়েছেন। সেরকমই এবার আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় পেলেন স্বর্ণপদক। শিক্ষিকা পূর্ণিমা সমাদ্দার বলেন,”ব্লক, জেলা, জাতীয় স্তর, এশিয়ান প্রতিযোগিতা পেরিয়ে সুযোগ পেয়েছিলাম। প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করে আমি খুবই খুশি হয়েছি।”
advertisement
পাশাপাশি কালনার পূর্বস্থলীর ধিতপুর প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া পিয়ালী দাসও একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জয়লাভ করেছে। পিয়ালী জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল লাভ করেছে। ছোট্ট পিয়ালীর বাবা ঘটি গরম বিক্রেতা, মা দিনমজুরের কাজ করে। খুবই দরিদ্র পরিবার তাদের। তবুও আর্থিক দুরবস্থা থাকা সত্ত্বেও পিয়ালীর বাবা হাল ছাড়েনি। বিকালে ঘটি গরম বিক্রি আর সকালে মেয়েকে নিজেই প্রশিক্ষণ দিতেন।
advertisement
advertisement
দিনের পর দিন অপেক্ষায় থেকেছেন মেয়ের সাফল্যের জন্য। অবশেষে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় মেয়ের এহেন সাফল্যে অনেক খুশি হয়েছেন পিয়ালীর বাবা সুমন্ত দাস। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন,”বিকেলে ঘটিগরম বিক্রি করি আর সকালে মেয়েকে প্র্যাকটিস করাতাম। মেয়ের কোচ মেয়েকে অনেক সাহায্য করেছেন। নিজে পেটে না খেতে পেলেও, মেয়ের কোনও অভাব রাখিনি। ইচ্ছা ছিল মেয়ে যেন সাফল্য পায়।”
advertisement
আরও পড়ুনঃ Jalpaiguri News: ভারতীয়দের জমি, অথচ চাষ করতেন বাংলাদেশিরা! এবার BSF যা করল, একেই বলে উচিত শিক্ষা
পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পিয়ালী দাসকে সংবর্ধনা দিয়েছেন। এই সাফল্যে বিধায়কও অনেক খুশি হয়েছেন। একাধিক দেশের মধ্যে থেকে স্বর্ণপদক জয়লাভের এহেন দৃশ্য সত্যিই প্রশংসনীয়। কালনার শিক্ষিকা এবং ছাত্রীর এহেন সাফল্যে খুশি হয়েছেন সকলেই।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2024 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয় শিক্ষিকা ও ছাত্রীর, খুশির হাওয়া কালনা জুড়ে








