advertisement

Kali puja 2023: ৭ মন্দিরে বাস ৭ বোনের! ৩০০ বছরের পুরনো এই কালীর অলৌকিক মাহাত্ম্য, শুনলে গায়ে কাঁটা দেয়

Last Updated:

Kali Puja 2023: প্রায় ৩০০ বছর ধরে বালুরঘাটে হয়ে চলেছে সাতটি কালীর একসঙ্গে পুজো। মাহিনগর এলাকার গ্রামবাসীরা এই পুজো করেন। এলাকায় সাতটি মণ্ডপে থাকা সাত কালীর পুজো করেন একজন পুরোহিতই।

+
কালীপুজো

কালীপুজো ২০২৩

দক্ষিণ দিনাজপুর: প্রায় ৩০০ বছর ধরে বালুরঘাটে হয়ে চলেছে সাতটি কালীর একসঙ্গে পুজো। ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায় গ্রামবাসীরা এই পুজো করে আসছেন। এই পুজোর বিশেষত্ব হল, ওই এলাকায় সাতটি মণ্ডপে থাকা সাত কালীর পুজো করেন একজন পুরোহিতই। যদিও সাত কালীর মধ্যে বর্তমানে একটি কালী পুজো বন্ধ হয়ে গিয়েছে। আবার সারাদিন পুজো করার পরে সেদিনই বিসর্জন হওয়ার রীতি রয়েছে এখানে।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ওই এলাকার সুকুল জমিদার এই পুজো শুরু করেন। একজন পুরোহিত পুরো এলাকা ঘুরে সাত কালীর পুজো সারতেন। সবশেষে ঘাটকালীর পুজো করতে গিয়ে সকাল হয়ে যেত। সেই থেকেই আজও ঘাটকালীর পুজো সকালেই করা হয়। যা বিকেল পর্যন্ত চলে। এই পুজোর আরেক বিশেষত্ব হল, কালীপুজোর রাতে অন্য কালীপুজো হওয়ার পরের দিন ঘাটকালীর কাছে সব কালী প্রতিমা জমায়েত হয়। সেদিন বিকেলেই সব কালী একসঙ্গে বিসর্জন দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ নভেম্বর-ডিসেম্বরের এই ১২ দিনে বসবে লক্ষ লক্ষ বিয়ের আসর, পঞ্জিকা মতে কোন কোন দিন শুভ? জানুন
তবে বর্তমানে সন্ন্যাসকালী মণ্ডলপাড়ার জায়গা সরকারি কৃষি ফার্মের অধীনে চলে গিয়েছে। যার জেরে এই পুজো বন্ধ হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রতিবছর ঘাটকালী পুজোতে মেলা বসে ও প্রচুর মানুষের ভিড় হয়। এলাকাবাসীদের মতে, এই সাত কালীকে তারা সাত বোন হিসেবেই দেখেন। এলাকার স্কুল মোড়ে রয়েছে বামাকালী, সেন্ট পিটার্স এলাকায় সুরকালী, মাহিনগর এলাকায় চন্ডী কালী, নদীর পাড়ে নির্দয়া কালী, মিশন এলাকায় বুড়াকালী, সন্ন্যাস কালী ও বিসর্জনের ঘাটে ঘাট কালী।
advertisement
advertisement
জানা গিয়েছে, স্থানীয় বিশ্বাসে এই সাত কালীমাতা সাত বোন। তার মধ্যে সবচেয়ে ছোট বোন ঘাটকালী। তাই তার পুজো সবার শেষে করার রীতি চলে আসছে। এই সাত কালীপুজোর প্রতিষ্ঠাতা নদীতে প্রতিমা বিসর্জন করতেন না। নদীর ধারে একটি পুকুর কেটে সেখানে বিসর্জন দেওয়ার রীতি চালু করেছিলেন। পুরনো সেই নিয়ম মেনে এবছরও সেখানে বিসর্জন হবে। সারারাত ধরে একজন পুরোহিত এই সব কালী পুজো করেন বলে ঘাট কালীর পুজো পরের দিন সকালে হয়। সে দিনই সন্ধ্যায় সব কালী প্রতিমা এসে ঘাটকালী এলাকায় জমা হবে। তখনই তাদের একসঙ্গে বিসর্জন দেওয়া হয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali puja 2023: ৭ মন্দিরে বাস ৭ বোনের! ৩০০ বছরের পুরনো এই কালীর অলৌকিক মাহাত্ম্য, শুনলে গায়ে কাঁটা দেয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement